Friday, April 3, 2026

চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ড্র করেও শীর্ষে হাবাসের দল

Date:

Share post:

আইএসএল ( Isl) এ চেন্নাইয়ান এফসির(chennaiyin fc) বিরুদ্ধে গোলশূন‍্য ড্র করল এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। যার ফলে এই ম‍্যাচে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল হাবাসের (habas) দলকে। এদিকে ড্র করেও লিগ টেবিলে শীর্ষে পৌছে গেল বাগান শিবির।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় চেন্নাইয়ান এফসি। ম‍্যাচের পাঁচ মিনিটে চেন্নাইয়ান এফসির ফুটবলার ক্রিভেলারোর শট সেভ করে দলকে বাঁচান বাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য্য। এরপর পাল্টা আক্রমণে ঝাপায় এটিকে মোহনবাগান। তবে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁজ বাড়ায় চেন্নাইয়ান এফসি। কিন্তু বাগানের তিন কাঠিতে দাড়িয়ে থাকা অরিন্দমকে পরাস্ত করে ব‍্যর্থ হন ছাংতে। ম‍্যাচের শেষ মুহুর্তে গোল করার সুযোগ মিস করে রয় কৃষ্ণা। শুভাশিস বোসের ভাসানো বল থেকে হেডে গোল করতে ব‍্যর্থ হন তিনি। এই ড্র এর ফলে ৮ ম‍্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে হাবাসের দল। দুরন্ত সেভ করে ম‍্যাচের সেরা অরিন্দম।

আরও পড়ুন:চলে গেলেন নিখিল নন্দী

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...