Saturday, June 27, 2026

একের পর এক সারমেয় ধর্ষণ! অভিযুক্তের মুখে কালি মাখিয়ে বেধড়ক মার জনতার

Date:

Share post:

বিকৃত লালসার নিকৃষ্টতম দৃষ্টান্ত খাস কলকাতায়! এবার কুকুরদের ওপর অত্যাচার এবং ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। হরিদেবপুরের বাসিন্দা ধৃত ওই যুবকের নাম রঞ্জন বারুই। ধৃত ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, দিনের পর দিন ধর্ষণ (Rape) করেছে এলাকার বহু কুকুরকে। যার জেরে বেশ কয়েকটি কুকুরের মৃত্যুও হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় পশুপ্রেমীদের হাতে সে ধরা পড়ে যায়। এই নিয়ে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।

জানা গেছে, গত বেশ কয়েক বছর ধরে ওই এলাকায় পথ কুকুরদের আহত অবস্থায় পাওয়া যাচ্ছিল। স্থানীয় পশুপ্রেমীরা জানিয়েছেন, ওই এলাকায় ইতিমধ্যেই অন্তত ২০টি কুকুরের মৃত্যুও হয়েছে। সোমক চট্টোপাধ্যায় এবং ও তিতাস মুখোপাধ্যায় নামে স্থানীয় দুই পশুপ্রেমীর তৎপরতায় এই ঘটনার খোলসা হয়। অভিযোগ, ওই যুবক কুকুরদের ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য অবস্থায় বাড়ি নিয়ে গিয়ে কুকুরদের শারীরিক নিগ্রহ করত। এই ঘটনার ফলেই এলাকায় বেশ কয়েকটি কুকুর মৃত্যুরও ঘটনা ঘটে। হাতেনাতে ধরা পড়ার পর ওই যুবককে স্থানীয় উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে এবং যুবকের মুখে কালিও মাখিয়ে দেওয়া হয়। পরে পুলিশ এসে ওই যুবককে আটক করে।

আরও পড়ুন- স্বাস্থ্যকর্মীরা পরেননি পিপিই কিট, চলছে সোয়াব স্যাম্পল সংগ্রহের কাজ

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...