Friday, June 26, 2026

সাম্প্রদায়িকতা রুখতে বাংলায় ধর্মনিরপেক্ষ দলের ঐক্য চান অমর্ত্য

Date:

Share post:

সরাসরি না বললেও ধর্ম নিরপেক্ষতা রক্ষার ক্ষেত্রে, সাম্প্রদায়িকতা মোকাবিলায় সিপিএম(CPIM) কংগ্রেসের(Congress) মতো দলগুলির দায় যে কোনও অংশেই কম নয় এদিন তা স্মরণ করিয়ে দিলেন নোবেলজয়ী(Nobel winner) অর্থনীতিবিদ(Economist) অমর্ত্য সেন(Amartya Sen)। জানিয়ে দিলেন, ‘ধর্মনিরপেক্ষ দলগুলি তাদের নিজস্ব কর্মসূচি নিয়ে চলতেই পারে কিন্তু সাম্প্রদায়িকতার বিরোধিতার প্রশ্নে বিভিন্ন অবস্থান নেওয়া দরকার।’ তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গে যাতে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া না দিতে পারে, তা নিশ্চিত করতে তৃণমূল কংগ্রেসের(TMC) চেয়ে কোনও অংশে কম নয় বাম ও কংগ্রেসের মতো ধর্মনিরপেক্ষ দলগুলির ভূমিকা।’

সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া একটি ইমেইল সাক্ষাৎকারে ৮৭ বছর বয়সী প্রবীণ অর্থনীতিবীদ মুখ খুলেছেন নানা বিষয়ে। তিনি বলেন, ‘বাংলার ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িক চরিত্র রক্ষা করতে না পারলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারব না।’ শুধু তাই নয় প্রবীণ এই অর্থনীতিবিদের গভীর আস্থা রয়েছে বাংলার মানুষের প্রতি। তিনি বলেন, ‘বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তিকে বর্জন করবে। তার কারণ বাংলা অতীতে সাম্প্রদায়িকতার ফল ভুগেছে বারবার।’ আর সেই অতীতের আলোকেই ধর্মনিরপেক্ষ দলগুলিকে তাদের দায় স্মরণ করিয়ে দিয়েছেন অমর্ত্য।

আরও পড়ুন:বিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্ডিন প্রয়াত

একই সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক প্রচারে যেভাবে বারবার রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও স্বামী বিবেকানন্দকে তুলে আনছে রাজনৈতিক দলগুলি সেই প্রেক্ষিতে অমর্ত্য সেন বলেন, ‘বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যখন মনীষীদের রাজনৈতিক পরিসরে আনা হচ্ছে, তখন আমাদের সকলকে মনে রাখতে হবে যে তারা সর্বদা ঐক্য ও সম্প্রীতি রক্ষার পক্ষে কথা বলেছেন। এবং বাংলার সংস্কৃতি রক্ষার কথা বলতেন। তাঁদের সমাজ-ভাবনা ভেদাভেদ এবং এক সম্প্রদায়ের আরএক সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ মানসিকতা কখনো স্থান পায়নি।’ এর উদাহরণ টেনে কাজী নজরুল ইসলামের কথা তুলে আনেন অমর্ত্য সেন। বলেন, ‘আমরা সকলের সঙ্গে তাঁরও গুণমুগ্ধ।’

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...