Saturday, April 4, 2026

শিশির অধিকারীর কাছে বিজেপি সাংসদ, কাঁথির ১৬ তৃণমূল কাউন্সিলর বিজেপিতে?

Date:

Share post:

কোচবিহারে বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে ‘সৌজন্য-সাক্ষাত’ করেছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক৷ তার কয়েকদিন পরই মিহির গোস্বামী যোগ দেন বিজেপিতে৷

ফের সেই একই ঘটনা৷

এবার প্রবীণ তৃণমূল সাংসদ শিশির অধিকারীর (Sisir Adhikary) সঙ্গে ‘সৌজন্য-সাক্ষাত’ করে গেলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো- সহ (Jyotirmoy Mahato) বেশ কয়েকজন বিজেপি (BJP) নেতা।

তাহলে শিশিরবাবুর পদ্মাসনে বসা কি চূড়ান্ত ?জোর জল্পনা রাজ্য রাজনীতিতে৷

এদিকে নির্ভরযোগ্য সূত্রের খবর, আগামী ১ জানুয়ারি কাঁথির ডরমেটরি সংলগ্ন মাঠে বিজেপি’‌র সভা হতে চলেছে। সেখানে থাকবেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, ওই সভামঞ্চেই কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলর, তৃণমূলের বেশ কিছু প্রতিষ্ঠিত নেতা গেরুয়া শিবিরে যোগ দেবেন৷
শুভেন্দু অধিকারী মঙ্গলবারই ‘রহস্যময়’ এক মন্তব্য করে বলেছেন, “আমার বাড়ির সদস্যরাও পদ্ম ফোটাবে।” ঠিক তার পরেরদিনই শুভেন্দু অধিকারীর পিতা সাংসদ শিশির অধিকারীর কাছে পৌঁছে গেলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময়৷

আরও পড়ুন:অধিকারীদের দলে থাকার পরিস্থিতি আর নেই: কণাদ দাশগুপ্তর কলম

ওদিকে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। গোটা অধিকারী- পরিবারই আজ তৃণমূলের ‘সন্দেহের’ তালিকায়৷ শিশিরবাবু জেলা তৃণমূলের সভাপতি হওয়া সত্ত্বেও নিজেই তৃণমূলের কোনও অনুষ্ঠানে যাচ্ছেন না। ওদিকে সাংসদ দিব্যেন্দু অধিকারী, ভাই সৌমেন্দুর অপসারণের প্রতিবাদে নিজেই ঘোষণা করেছেন, কাঁথি পুরসভায় নিজের অফিসে আর ঢুকবেন না বলে ঘোষণা করেছেন৷ পরিবার যখন এই পরিস্থিতিতে, তখন হ কাঁথিতে বিজেপি’‌র সংগঠন জোরদার করতে তত্‍পর শুভেন্দু অধিকারী। রণকৌশল ঠিক করতে বুধবার নিজের বাড়িতেই বৈঠক করলেন শুভেন্দু। আবার এদিনই বাড়ি গিয়ে শিশির অধিকারীর সঙ্গে এসে দেখা করেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাত–সহ বেশ কয়েকজন নেতা। জ্যোতির্ময়বাবু পরে জানান, এটা একান্তই সৌজন্য সাক্ষাৎকার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...