Friday, June 19, 2026

রাজ্যে করোনার ব্রিটেন স্ট্রেনে আক্রান্ত স্বাস্থ্যকর্তার ছেলে, উদ্বেগ স্বাস্থ্য মহলে

Date:

Share post:

ফের মহামারি করোনার (Corona) উদ্বেগ। একজনের শরীরে মিলল করোনার সুপার সংক্রমক ব্রিটেন স্ট্রেন (ভিইউআই-২০২০১২/০১)। আজ, বুধবার একথা জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। মেডিক্যাল কলেজের (Medical College) অধ্যক্ষার পুত্রের শরীরে মিলেছে ভাইরাসটি। সম্প্রতি তিনি লন্ডন (London) থেকে কলকাতায় (Kolkata) ফেরেন। ওই যুবকের সংস্পর্শে আসা প্রত্যেককে আইসোলেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত ২০ ডিসেম্বর বিমানে লন্ডন থেকে কলকাতা ফেরেন স্বাস্থ্যকর্তারই ছেলে। বিমানবন্দরে তাঁর কোভিড টেস্ট হলে রিপোর্ট পজিটিভ আসে। যদিও তাঁর কোনও উপসর্গ ছিল না। এরপর তাঁকে এয়ারপোর্ট থেকে মেডিক্যাল কলেজের আইসোলেশন বিভাগে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।

এই যুবক-সহ ব্রিটেন থেকে কলকাতা ফেরত মোট ৭ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠান হয় National Institute of Biomedical Genomics-এ। গতকাল, মঙ্গলবার রাতে সেখান থেকে নমুনা যায় কেন্দ্রীয় সরকারের কাছে। এরপর গতকাল গভীর রাতে NCDC নমুনা পরীক্ষা করে জানায় যে ওই যুবকের শরীরে ব্রিটেনের নয়া স্ট্রেনই রয়েছে।

 

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...