Saturday, April 4, 2026

শহরে ফের এক ট্যাক্সি চালকের সততার নজির

Date:

Share post:

শহরে ফের এক ছাপোষা ট্যাক্সি চালক(taxi driver) সততার নজির রাখলেন। জানা গেছে, দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার ময়নাগড়ের বাসিন্দা এক ফুচকা বিক্রেতা রাজকুমার সাউ(Rajkumar Sahu) তাঁর পরিবার নিয়ে বিগত দশ বছর ধরে মহেশতলাতেই থাকেন। মেয়ের বিয়ের জন্য দেশের বাড়ি ঝাড়খণ্ডের ছাপড়া থেকে গয়না এবং নগদ টাকা সমেত বাবুঘাট থেকে গত সোমবার ট্যাক্সিতে করে মহেশতলায় ফিরে সমস্ত ব্যাগ নামিয়ে নিলেও গয়না এবং টাকা সমেত লক করা অ্যাটাচিটি নামাতে ভুলে যান।

এদিকে খেয়াল পড়তেই মাথায় হাত রাজকুমার সাউ ও তাঁর পরিবারের লোকেদের। যখন তাঁদের ব্যাগ খোয়ানোর কথা মনে পড়ে, তখন ওই ট্যাক্সিচালক বাবুঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল। বাধ্য হয়েই মহেশতলা থানায় একটি জিডি করেন পেশায় ওই ফুচকা বিক্রেতা। তার পরিপ্রেক্ষিতেই মহেশতলা থানার পুলিশ রাস্তার বিভিন্ন সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে ট্যাক্সিটিকে চিহ্নিত করেন।

আরও পড়ুন:বৈঠকে বসার আগেই আলোচনার বিষয় কেন্দ্রকে জানিয়ে দিলেন কৃষকরা

জানা যায়, ওই ট্যাক্সিটি সেইদিন পার্ট টাইম হিসেবে চালাচ্ছিলেন রুপলাল রায় নামে এক ব্যক্তি। শ্যামবাজারের বাসিন্দা ওই ড্রাইভারের বাড়িতে গিয়ে ঠিক যে অবস্থায় অ্যাটাচিটি ছিল সেই অবস্থাতেই উদ্ধার করে মহেশতলা থানার পুলিশ। আজ, বুধবার ওই উদ্ধার হওয়া অ্যাটাচিটি রাজকুমার সাউকে ফেরত দেওয়ার পাশাপাশি ট্যাক্সিচালক রুপলাল রায়কেও মহেশতলা থানা থেকে সংবর্ধনা দেওয়া হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...