Saturday, April 4, 2026

করোনার নয়া স্ট্রেন, আরও বাড়ল ভারত-ব্রিটেন বিমান পরিষেবা স্থগিতের সময়সীমা

Date:

Share post:

ব্রিটেনের মাটিতে করোনাভাইরাসের(Coronavirus) নয়া স্ট্রেন উদ্বেগ বাড়িয়েছে গোটা বিশ্বের। পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে ভারত-ব্রিটেন বিমান পরিষেবা। ২৪ ঘণ্টার মধ্যে ভারতে নয়া করোনাভাইরাস ৬ থেকে ২০তে পৌঁছতেই পদক্ষেপ নিল সরকার। বাড়িয়ে দেওয়া হলো ভারত-ব্রিটেন বিমান পরিষেবা স্থগিতের সময়সীমা। আপাতত ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে আন্তর্জাতিক এই বিমান পরিষেবা(Airplane service)।

বুধবার সকালে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী(Hardeep Singh Puri) টুইট করে জানিয়ে দেন, ‘ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধের মেয়াদ ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। তার পর থেকে কড়া নিয়ন্ত্রণের মাধ্যমে এই পরিষেবা চালু করা হবে। খুব শীঘ্রই বিশদে এ নিয়ে নির্দেশিকা প্রকাশ করবে কেন্দ্র’। প্রসঙ্গত, ব্রিটেনে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া যাওয়ার পর গোটা বিশ্বে নতুন করে উদ্বেগ ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি নির্দেশিকা জারি করে ভারত সরকার। জানিয়ে দেওয়া হয় ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে সমস্ত রকম বিমান পরিষেবা বন্ধ রাখা হবে। ভারত থেকে ব্রিটেনে যাবে না কোনও বিমান। এবার সেই স্থগিতাদেশের সময়সীমা আরও বাড়ালো কেন্দ্রীয় সরকার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...