Saturday, March 14, 2026

বিহারে কি সরকার উল্টোবে? নীতীশের দলের বহু বিধায়ক আরজেডি যেতে চান!

Date:

Share post:

বিজেপির (bjp) দখলদারির মনোভাবে অসন্তোষ বাড়ছে জেডিইউতে (jdu)। অরুণাচল প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমস্যা না থাকা সত্ত্বেও সর্বগ্রাসী একাধিপত্য কায়েম করতে জেডিইউ ভাঙিয়েছে মোদি-শাহের দল। সেই রাজ্যের সাত জেডিইউ বিধায়কের মধ্যে ছয়জনই বিজেপিতে নাম লিখিয়েছেন। এই ঘটনায় প্রবল অস্বস্তিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার (nitish kumar)। বিজেপি (bjp) যেভাবে দল ভাঙাচ্ছে তাতে প্রবল ক্ষুব্ধ বিহারের জেডিইউ বিধায়করা। এই পরিস্থিতিতে বিজেপির জোট শরিক নীতীশকুমারের দল ছেড়ে প্রায় ১৭ জন জেডিইউ (jdu) বিধায়ক আরজেডিতে (rjd) যেতে প্রস্তুত বলে দাবি করেছেন লালুর দলের নেতা শ্যাম রজক (shyam rajak)। তিনি জানান, বিজেপির দাদাগিরিতে অতিষ্ঠ জেডিইউ বিধায়করা নিয়মিত যোগাযোগ করছেন আরজেডির সঙ্গে। নীতীশের দলে থেকে সময় নষ্ট করতে রাজি নন তাঁরা। বিহারে এই মুহূর্তে একক বৃহত্তম দল আরজেডি। জেডিইউতে ভাঙন ধরাতে পারলে তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের সরকার তৈরি হওয়া সম্ভব। সেই পরিস্থিতি তৈরি করতে আরজেডি নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সূত্রের খবর।

আরজেডি নেতা শ্যাম রজকের বক্তব্য, মুখ্যমন্ত্রী নীতীশের কোনও ক্ষমতা নেই। উল্টে তাঁর দলকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। অরুণাচলের ঘটনার পর বিহারের ১৭ জন জেডিইউ বিধায়ক আরজেডিতে আসতে চেয়েছেন। কিন্তু আমরা তাঁদের অপেক্ষা করতে বলেছি। কারণ এখন তাঁদের নিলে দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হবে। তার চেয়ে আমরা এখন অপেক্ষা করব। সংখ্যাটা ২৮-এ পৌঁছলে তাঁদের একসঙ্গে আরজেডিতে যোগদান করানো হবে।

আরও পড়ুন- ভাওয়াইয়া গানের বাদ্যযন্ত্র বিতরণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...