Saturday, June 27, 2026

ছত্রধরকে সঙ্গে নিয়ে ৭ জানুয়ারি নেতাইয়ে সভা করবেন মদন মিত্র

Date:

Share post:

জানুয়ারির ৭ তারিখে পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ে তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে ( Chattradhar Mahato) সঙ্গে নিয়ে সভা করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। তিনি তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী ( Suvendu) এবং রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Dhankar) বিরুদ্ধেও৷

নেতাইয়ে সভা করার কথা ঘোষণা করে মদন মিত্র বলেন, ‘‘বিজেপি ১ লক্ষ মামলা করলেও ভয় পাই না। আগামী ৭ জানুয়ারি নেতাইয়ে ছত্রধর মাহাতোকে নিয়ে সভা করবো। বিজেপি-র ক্ষমতা থাকলে ওখানে পদ্ম ফুটিয়ে দেখাক।’’ রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে মদন মিত্র বলেন, “রাজ্যপাল আইন বহির্ভূত কাজ করছেন। রাজ্যপালের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আমি নিজেই মামলা করতে তৈরি।”শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মদন বলেন, “মন্ত্রী থেকে চেয়ারম্যান, এমনকি সাংসদ, বিধায়ক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ নিয়ে রেখেছে ওরা। বিনিময়ে দলকে কী দিয়েছে ?”

আরও পড়ুন:মালদায় বিস্ফোরণে জখম মহিলা, উদ্ধার প্রায় ২০০টি বোমা

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...