Saturday, June 27, 2026

জন্মবার্ষিকীতে সোমেন মিত্রের বাড়ি গিয়ে প্রয়াত নেতাকে শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর

Date:

Share post:

প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের ( Somen Mitra) জন্মবার্ষিকী (Birthday) উপলক্ষে আজ, ৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে এক কর্মসূচির আয়োজন করেছিল সোমেন মিত্র ফাউন্ডেশন (Somen Mitra Foundation)।

প্রয়াত নেতার স্ত্রী শিখা মিত্র ( Shikha Mitra) ও পুত্র রোহন মিত্র ( Rohan Mitra) আয়োজিত অনুষ্ঠানে ছিলেন প্রদীপ ভট্টাচার্য, প্রদীপ ঘোষ, কুণাল ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বাদল ভট্টাচার্য, সমীর পুততুণ্ড, বিশ্বরূপ দে, অমিত ঘোষ প্রমুখ। পথশিশুরা সোমেনবাবুর জন্মদিনে কেক কাটে। অর্থাৎ, দলমত নির্বিশেষে সোমেন মিত্রের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন সকলে।

উল্লেখযোগ্যভাবে সেখানে আমন্ত্রিত ছিলেন সদ্য তৃণমূলত্যাগী নব্য বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীও (Subhendu Adhikary) যদিও এদিনের মূল অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি শুভেন্দু। তবে সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রকে শুভেন্দু কথা দিয়েছিলেন তাঁর বাড়িতে যাবেন। এবং গেলেনও। প্রয়াত নেতাকে ফুলমালায় শ্রদ্ধাজ্ঞাপন করলেন শুভেন্দু। তার সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন রাজ্যস্তরের বিজেপি নেতা।

আরও পড়ুন- শুভেন্দুর গুরুত্ব বোঝাতে সরকারি সংস্থার চেয়ারম্যান পদ দিচ্ছে কেন্দ্র

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...