Tuesday, June 23, 2026

সোমেন মিত্র স্মরণ, উদ্বোধন অ্যাম্বুলেন্সের, হবে সংগ্রহশালা

Date:

Share post:

প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের ( somen mitra) জন্মদিনে পরপর দুটি অনুষ্ঠান এবং একঝাঁক কর্মসূচি।

45 আমহার্স্ট স্ট্রিটে তাঁর বাড়ির প্রাঙ্গণে কালীপুজো কমিটি আয়োজিত রক্তদান। ছিলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান,( abdul mannan) তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, ( kunal ghosh) সিপিএমের তন্ময় ভট্টাচার্য, ( tanmoy bhattacharya) অরুণাভ ঘোষ, ( arunabho ghosh) শুভঙ্কর সরকার, বাদল ভট্টাচার্য, সিএবির বিশ্বরূপ দে, সুমন রায়চৌধুরী, ইস্টবেঙ্গলের দেবব্রত সরকারসহ বিভিন্ন দল ও সংগঠনের মানুষ। এখানে সোমেনবাবুর অফিসঘরেই তৈরি হবে সোমেন মিত্র স্মরণে একটি প্রদর্শশালা।

বউবাজার মোড়ে সোমেন মিত্র ফাউণ্ডেশনের এক বিশাল কর্মসূচিতে অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়। কম্বল বিতরণ হয়। শিখা মিত্র ( shikha mitra)ও রোহন মিত্র ( rohan mitra) আয়োজিত অনুষ্ঠানে ছিলেন প্রদীপ ভট্টাচার্য, প্রদীপ ঘোষ, কুণাল ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বাদল ভট্টাচার্য, সমীর পুততুণ্ড, বিশ্বরূপ দে, অমিত ঘোষ প্রমুখ। পথশিশুরা সোমেনবাবুর জন্মদিনে কেক কাটে।

বক্তারা সোমেনবাবুর স্মৃতিচারণ করেন। নেতা সোমেন মিত্র ও মানুষ সোমেন মিত্রের বিভিন্ন দিক তুলে ধরেন।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...