Tuesday, April 7, 2026

নাম না করে কড়া কথায় ধনকড়-শুভেন্দুকে বিঁধলেন কল্যাণ

Date:

Share post:

নাম না করে জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)কে ‘সাদা হাতি’ বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Benarjee)। বাঁকুড়ার (Bankura) মেজিয়ার শ্রীনগর কলোনি এলাকার একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি ওকে বলি হোয়াইট এলিফেন্ট, সাদা হাতি। সাদা হাতি পুষতে যত খরচ হয়, তেমনি ওকে রাখতে তেমনি খরচ”।

আরও পড়ুন:নাম না করে শুভেন্দুকে হুঙ্কার মদন মিত্রের

একইসঙ্গে এ দিন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে (Bjp) যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধেও কটাক্ষ করেন কল্যাণ। তাঁর মতে, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) গাছের তলায় ছিল বলে এত বড় হয়েছ। না হলে কেউ তোমায় চিনত না। তিন তিনটে দফতরের মন্ত্রী, তিনটি সংস্থার চেয়ারম্যান, আর কিছু দেওয়ার বাকি ছিল? বলে আমার কোনো লোভ নেই, যেন স্বামী বিবেকানন্দ (Swami Vibekananda), রামকৃষ্ণদেব (Ramkrisnadev)। আজ মমতা বন্দ্যোপাধ্যায় খুব খারাপ লোক!” মুখ্যমন্ত্রী হওয়ার শুধু বাকি ছিল বলে নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...