Saturday, April 4, 2026

নাম না করে শুভেন্দুকে হুঙ্কার মদন মিত্রের

Date:

Share post:

রাজ্যে ঘাসফুল শিবির (TMC) বনাম গেরুয়া শিবিরের (BJP) লড়াই তো লেগেই রয়েছে। এবার যুদ্ধটা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী বনাম প্রাক্তন পরিবহন মন্ত্রীর। অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং মদন মিত্রের (Madan Mitra) মধ্যে লড়াই। উত্তর ২৪ পরগনার বারাকপুরে সপ্তাহের প্রথমে সভা করে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারই পাল্টা সপ্তাহের শেষে ওই এলাকাতেই বিশাল মিছিল করলেন তৃণমূল নেতা মদন মিত্র। সেখান থেকে তোপ দেগে শুভেন্দুকে বললেন, “চমকে-ধমকে লাভ কোনও লাভ হবে না। ফের তৃণমূল ক্ষমতায় আসবে। সেদিন শুভেন্দু, তুমি বাড়িতে বসে থেকো।”

তৃণমূলের তরফে আগেই ‘বেইমান’ তকমা পেয়েছেন শুভেন্দু। একই সুরে খড়দহের জনসভা থেকে মদন বললেন, “লড়াই করতে গিয়ে যদি লাশ বের হয়, তাহলে একটাই অনুরোধ। লাশের উপর লিখে দেবেন –এটা বেইমানের লাশ নয়, ইমানদারের লাশ। এখানেই থামেননি মদন চ্যালেঞ্জ ছুঁড়লেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহকেও। বলেন, “কেউ যদি বলে থাকেন যে আমাকে দল বের করে দিয়েছে, তাঁরা ভুল বলছেন। কেউ আমায় বের করে দেয়নি। বরং তৃণমূল কংগ্রেস যা দিয়েছে, তা আমি কোনওদিন ভুলতে পারব না।”

এদিন দুপুরে খড়দহের বিটি রোডে মদন মিত্রর নেতৃত্বে বিরাট মিছিল করেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। এদিনের সভায় বক্তব্য রেখেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), তৃণমূল সাংসদ সৌগত রায়ও (Sougata Roy)। বক্তব্য শেষে মদন মিত্রর কথার রেশ ধরেই স্লোগান ওঠে –’শুভেন্দু অধিকারী দূর হঠো।’

আরও পড়ুন-‘বর্ধমান’ বানানের দফারফা করলেন রাজ্যপাল, শুরু সমালোচনা

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...