Thursday, June 25, 2026

‘বর্ধমান’ বানানের দফারফা করলেন রাজ্যপাল, শুরু সমালোচনা

Date:

Share post:

এবার সোশাল মিডিয়ায় জোর সমালোচনা শুরু রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) বানান ভুল করা নিয়ে। হামেশাই টুইট করে থাকেন ধনকড়। সোশাল মিডিয়ায় নিজের ‘আপডেট’ দিতে থাকেন রাজ্যবাসীকে। কখনও আবার টুইটারেই (Twitter) নবান্ন’র (Nabanna) সঙ্গে বাগযুদ্ধেও সামিল তিনি।

রবিবার টুইট করে সাংবিধানিক প্রধান নিজের বর্ধমান সফরের কথা জানান। মূলত দুটি টুইট করেন তিনি। সেখানেই এবার ‘Bardhaman’ হয়ে গেল ‘BURDMAN’। প্রথম টুইটে তিনি জানান, ৪ জানুয়ারি, আগামিকাল বর্ধমান সফরে যাচ্ছেন রাজ্যপাল। সেখানে প্রথমে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেবেন। এরপর যাবেন ১০৮ শিব মন্দিরে। সেখানে পুজো সেরে পৌঁছে যাবেন সার্কিট হাউসে। বেলা ১২. ১৫ নাগাদ সেখানে সাংবাদিক বৈঠক করবেন ধনকড়। সেখানে বৈঠকের সম্ভাবনা রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে। এইখানেই ‘Bardhaman’কে জগদীপ ধনকড় ‘BURDMAN’ করে ফেলেন ! যা নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে সমালোচনা।

আরও পড়ুন-দুর্ঘটনার কবলে রাজীব ব্যানার্জির কনভয়, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী

Advt

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...