Friday, June 26, 2026

পুকুর ভরাট রুখতে উদ্যোগী স্বয়ং চুঁচুড়ার বিধায়ক

Date:

Share post:

এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে পুকুর ভরাট চাক্ষুষ করতে ঘটনাস্থলে হাজির চুঁচুড়ার বিধায়ক (Mla) অসিত মজুমদার (Ashit Mazumder)। শনিবার, চুঁচুড়া থানার (Chinsura) অন্তর্গত দেবানন্দপুরের চন্দনপুর এলাকায় একটি বিশাল জলাশয় ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক। তিনি নিজেই ডেকে নেন ব্যান্ডেল (Bandel) ফাঁড়ির আধিকারিককে। সেই জলাশয়ের সামান্য কিছু অংশে জল দেখা গেলেও বাকি অংশ মাটি দিয়ে ভরাট হয়ে গিয়েছে। তড়িঘড়ি তিনি বিষয়টি খতিয়ে দেখে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিধায়ক জানান, যারা পুকুর ভরাট করছে তাঁরা বেশিরভাগই সমাজবিরোধী। তাই স্থানীয়রা প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন। “আমি এলাকাবাসীদের কাছে আমার ফোন নম্বর দিয়ে দিলাম। এবার থেকে যদি কোন অন্যায় হয় তাহলে যেন তাঁরা আমাকে ফোনে জানান। আমি ব্যাবস্থা নেব”।

পুকুর ভরাটের বিরুদ্ধে বিধায়কের একের পর এক পদক্ষেপে খুশি চুঁচুড়া বিধানসভা এলাকার বহু মানুষ থেকে দলীয় কর্মীরাও।

আরও পড়ুন-এই প্রথম দিলীপ- শুভেন্দুর যৌথসভা রবিবার ঝাড়গ্রামে

Advt

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...