Saturday, April 4, 2026

অবশেষে খুলল পুরীর মন্দিরের দরজা, প্রবেশে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট

Date:

Share post:

মারণ করোনাকে(coronavirus) সঙ্গী করেই স্বাভাবিক হচ্ছে জনজীবন। দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে খুলে যাচ্ছে দেশের একের পর এক তীর্থস্থানের(Pilgrim) দরজা। সেই ধারা অবলম্বন করে এবার সর্বসাধারণের জন্য খুলে গেল পুরীর মন্দিরের(Puri temple) দরজা। রবিবার থেকে এই মন্দিরে প্রবেশ করার অনুমতি দেওয়া হল ভক্তদের। অবশ্য করো না বিধি নিষেধ অক্ষরে অক্ষরে পালন করে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা।

রবিবার পুরীর মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর মন্দিরের প্রধান কর্মকর্তা কৃষ্ণ কুমার জানিয়েছেন রবিবার থেকে প্রত্যেক ভক্তকে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরে প্রবেশের ৯৬ ঘন্টা আগের রিপোর্টকেই মান্যতা দেওয়া হবে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা আরটি-পিসিআর টেস্ট, যে কোনও রিপোর্ট নিয়ে ঢুকলেই চলবে। পাশাপাশি মন্দিরে ঢুকতে গেলে মুখে পড়া মাস্ক পরা বাধ্যতামূলক। প্রবেশের আগে হাত স্যানিটাইজার করা হবে ভক্তদের। মন্দিরের ভেতরে থাকা কোন মূর্তি বা স্থাপত্যে হাত দিতে পারবেন না ভক্তরা।

আরও পড়ুন:জনসংযোগ বাড়াতে গ্রামীণ উলুবেড়িয়ায় পাঁচ সভা উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর

পাশাপাশি মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুল বা মোমবাতি নিয়ে আসা যাবে না। ভক্তরা মন্দির চত্বরে বসে মহাপ্রসাদ বা ভোগ খেতে পারবে না। যারা গাড়ি করে আসবেন তাদের গাড়ি রাখতে হবে জগন্নাথ বল্লভ মঠ চত্বরে। তবে মন্দিরে ৬৫ বছরের উর্ধ্বে কোন ব্যক্তির গর্ভবতী মহিলা এবং ১০ বছরের নিচের শিশুদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...