Saturday, April 4, 2026

পুলিশি অনুমতি নেই, শোভনের মিছিল ঘিরে ব্যাপক ঝামেলার আশঙ্কা

Date:

Share post:

নতুন বছরের শুরুতে ঠাণ্ডার আমেজের মধ্যেই ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আজ, সোমবার আলিপুর (Alipoor) থেকে সেন্ট্রাল এভিনিউ (Central Avenue) পর্যন্ত বিজেপির মিছিলকে (BJP Rally) কেন্দ্র করে ঝামেলা ও উত্তেজনার আশঙ্কা রয়েছে। তাই সতর্ক রয়েছে প্রশাসন।

বিজেপির হয়ে এদিন রাস্তায় নামার কথা কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের (Sovon Chatterjee)। অরফ্যানগঞ্জ রোড, মাঝেরহাট ব্রিজ, টালিগঞ্জ, হাজরা হয়ে শোভনবাবুর পদযাত্রা সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিজেপি পার্টি অফিসে যাওয়ার কথা। কিন্তু লালবাজারের তরফে এই মিছিলের অনুমতি মেলেনি। যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার বলেন, মিছিলের অনুমতি দেওয়া হয়নি। যা লিখিতভাবে বিজেপিকে জানিয়ে দেওয়া হয়েছে।

Advt

অন্যদিকে বিজেপি সূত্রের খবর, মিছিলের রুট কিছুটা পরিবর্তন করে বিকল্প প্রস্তাব প্রশাসনের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু তাতেও অনুমতি মেলেনি। যদিও বিজেপির অভিযোগ, রাজ্যজুড়ে তাদের মিটিং-মিছিল করার অনুমতি দেয় না রাজ্য প্রশাসন। কিন্তু সোমবার মিছিল করার বিষয়ে অনড় বিজেপি। যা নিয়ে আজ, সোমবার দক্ষিণ কলকাতায় ঝামেলার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন : শোভনের হাত ধরেই এবার কলকাতা তৃণমূলেও ভাঙন! নজরে ৩ কাউন্সিলর

পুলিশের বক্তব্য, সপ্তাহের শুরুর দিনে শহরের ব্যস্ত এলাকায় এই পদযাত্রার অনুমতি দিলে তীব্র যানজট হবে। যার জেরে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। তাই জনস্বার্থে এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত এক বছরের বেশি সময়ের আগে বিজেপিতে যোগ দিলেও সেভাবে সক্রিয় হননি শোভন চট্টোপাধ্যায়। গত সপ্তাহে তাঁকে বিজেপির সাংগঠনিক জোনের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে দল। তারপরই সোমবার প্রথম রাস্তায় নামার কথা তৃণমূলের প্রাক্তন এই নেতার। কিন্তু পুলিশি অনুমতি না পাওয়া ঘিরে সংঘাতের আশঙ্কা করছে রাজনৈতিক মহল। তবে মিছিলে থাকবেন না বলে দলকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...