Wednesday, June 24, 2026

শতাধিক পরিযায়ী পাখির রহস্যমৃত্যু, হিমাচল প্রদেশের পং দাম লেক থেকে উদ্ধার দেহ

Date:

Share post:

শতাধিক পরিযায়ী পাখির মৃত্যুতে ছড়িয়েছে রহস্য। হিমাচল প্রদেশের বিখ্যাত পং দাম লেকে ভাসতে দেখা গেছে পাখিদের মৃতদেহগুলি। ধামেতা ও নাগরোটার জঙ্গলের কাছে এইসব পাখির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে মৃত্যু হল, তা জানতে দেহ গুলি থেকে সংগ্রহ করা হয়েছে নমুনা।

হামিরপুর ডিভিশনের ডেপুটি কনজারভেটর রাহুল রোহানে জানিয়েছেন, পাখিগুলির যে নমুনা সংগ্রহ করা হয়েছে, সেগুলি ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হবে। দু’দিনের মধ্যে ভাইরাল, ব্যাকটিরিয়াল ও প্যাথোজেন টেস্টের রিপোর্ট পাওয়া যাবে। তার আগে পাখির মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।

এই পাখিগুলি আসলে ‘বার হেডেড গিজ’। হিমাচলের এই এলাকায় সাধারণত সাইবেরিয়া ও মঙ্গোলিয়া থেকে আসে এই প্রজাতির পরিযায়ী পাখি। প্রত্যেক বছর শীতে ১.১৫ থেকে ১.২০ লক্ষ পরিযায়ী পাখি আসে এই পং দাম লেকে। আপাতত প্রশাসনের তরফে লেকের আশেপাশে পর্যটকদের যাতায়াতে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...