Tuesday, June 2, 2026

৮০ বছরের ন্যান্সি পেলোসি ফের মার্কিন স্পিকার পদে নির্বাচিত

Date:

Share post:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ন্যান্সি পেলোসি (nancy pelosi) ফের মার্কিন স্পিকার (US speaker) পদে নির্বাচিত হলেন। যদিও এবার প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর জয় নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে তিনিই জেতেন। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার পদে ফের নির্বাচিত হন ৮০ বছরের ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি। রবিবার স্পিকার পদে ভোটাভুটি হয়। প্রতিপক্ষ প্রার্থী রিপাবলিকান পার্টির কেভিন ম্যাককার্থিকে মাত্র ৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন পেলোসি। সেইসঙ্গে চতুর্থবারের মতো স্পিকার পদে নির্বাচিত হয়েছেন এই প্রবীণ রাজনৈতিক নেত্রী। পেলোসি পেয়েছেন ২১৬ ভোট। অন্যদিকে তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি পেয়েছেন ২০৯ ভোট।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ন্যান্সি পেলোসিকে এবারের ভোটে নিজের দলের সাংসদদেরই বিরোধিতার মুখে পড়তে হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির ৫ সাংসদ তাঁকে সমর্থন করেননি। তার মধ্যে দুই জন পদে নেই এমন দুই আইন প্রণেতাকে ভোট দেন এবং অন্য তিনজন শুধু ‘উপস্থিত’ পদে ভোট দিয়েছেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ৪৩৫ জন সদস্য হলেও রবিবার ৪২৭ জন ভোট দিয়েছেন। কয়েকজন নবনির্বাচিত কংগ্রেসম্যান করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে থাকার ফলে ভোটাভুটিতে অংশ নিতে পারেননি। হাড্ডাহাড্ডি লড়াই জিতে পেলোসি বলেন, মার্কিন মুলুকের ইতিহাসে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন অত্যন্ত গর্বের বিষয়। তবে আমরা এমন এক সময়ে নতুন কংগ্রেস শুরু করেছি যা ভীষণ কঠিন। গত ৯ মাস ধরে প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে সমগ্র জাতিকে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিশ্ব মহামারি মোকাবিলাই যে এই সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তা উল্লেখ করেন ন্যান্সি পেলোসি।

আরও পড়ুন-কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন, করোনা রোধে কোনটি বেশি কার্যকরী?

Related articles

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...