Saturday, April 4, 2026

প্রথমবার ৪৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে রেকর্ড গড়ল শেয়ার বাজার

Date:

Share post:

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রয়েছে ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। গত কয়েক দিন ধরে একটানা ঊর্ধ্বমুখী ভারতের শেয়ার বাজার। বুধবার অতীতের সব রেকর্ড ভেঙে ৪৮০০০-এর গণ্ডি পার করে ফেলল সেনসেক্স। বিনিয়োগকারীদের জন্য যা নিশ্চিত ভাবে স্বস্তির খবর।

গতকাল ভারতের দুটি করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। এর ঠিরপর বাজার খুলতেই সোমবার তার প্রতিফলন দেখা গেল শেয়ারবাজারে দ্রুতগতিতে এদিন ৪৮০০০ এর গণ্ডি পার করে ফেলল সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩০৭.৮২ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮,১৭৬.৮০।

আরও পড়ুন:কোভিড পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন না মুখ্যমন্ত্রী

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুরমুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সোমবার ১১৪.৪০ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে নিফটি গিয়ে পৌঁছয় ১৪,১৩২.৯০। নিফটির ক্ষেত্রেও এই সংখ্যাটা কার্যত রেকর্ড। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...