Saturday, April 4, 2026

শুরুর আগেই তাল কাটল, বিজেপির মিছিলে শোভন থাকলেও নেই বৈশাখী

Date:

Share post:

আজ, সোমবার আলিপুর (Alipoor) থেকে তারাতলা-টালিগঞ্জ-হাজরা-চৌরঙ্গী হয়ে সেন্ট্রাল এভিনিউ বিজেপি (BJP) রাজ্য দফতর পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করেছে গেরুয়া শিবির। যার মূল আকর্ষণ শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banarjee) খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলের নজর আছে এই মিছিলের দিকে। যদিও
বিজেপির এই কর্মসূচিতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ (Kolkata Police)। তারপরও বিজেপি নেতৃত্ব জানায় মিছিল হবেই। কিন্তু তাল কাটলো আরেক জায়গায়। মিছিলের অন্যতম আকর্ষণ বৈশাখী বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মিছিলে থাকছে না বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। বৈশাখীদেবী তাঁর এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই দলের নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন বলেও শোনা যাচ্ছে।

আরও পড়ুন : পুলিশি অনুমতি নেই, শোভনের মিছিল ঘিরে ব্যাপক ঝামেলার আশঙ্কা

এদিকে এই মিছিলের আগে গতকাল, রবিবার রাতে গোলপার্কের বাড়িতে শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) নেতৃত্বে বৈঠকে বসেছিল বিজেপি(BJP) কলকাতা জোনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। বিজেপি (BJP) সূত্রে খবর, সোমবার দলের রাজ্য দফতরে পৌঁছনোর পরে শোভনবাবু কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। সেইসব বিষয় নিয়েই নিজের জোনের কোর গ্ৰুপের সঙ্গে আলোচনার জন্য এই বৈঠক। সেখানেই শোনা যায় মিছিলে থাকতে পারবেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ২০১৯-এর ১৪ অগাস্ট দিল্লিতে গিয়ে ঢাকঢোল পিটিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন শোভন-বৈশাখী। এরপর থেকে দীর্ঘ সময় দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁদের। সম্প্রতি, শোভনকে কলকাতার দলীয় পর্যবেক্ষক, আর বৈশাখীকে সহ-পর্যবেক্ষক করে গেরুয়া শিবির। বিজেপি রাজ্য দফতরে তাঁদের জন্য পৃথক অফিসের ব্যবস্থাও করা হয়।

ভোটের মুখে বিজেপিতে (BJP) বড় পদ পাওয়ার পর আজ, সোমবার শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নতুন করে স্বাগত জানাতে একটি মিছিলের আয়োজন করেছে গেরুয়াশিবির । আলিপুর থেকে মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতর পর্যন্ত এই মিছিল হওয়ার কথা থাকলেও চিঠি দিয়ে ইতিমধ্যেই মিছিলের অনুমতি না দেওয়ার কথা জানিয়েছে লালবাজার। যদিও বিজেপির নেতৃত্বের একটা অংশ জানিয়েছেন মিছিল তাঁরা করবেনই।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...