Saturday, April 4, 2026

‘দলবদলু’ সাংসদের পদ খারিজের দাবি জানিয়ে লোকসভায় চিঠি তৃণমূলের

Date:

Share post:

দলত্যাগ বিরোধী আইনে সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের দাবি জানাল তৃণমূল।

সুনীল মণ্ডল ২০১৯ সালের ভোটে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েও সম্প্রতি দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছেন৷ তবে এবারই প্রথম তিনি দল বদলাননি৷ সিপিএম ছেড়ে ২০১১ সালে ফরওয়ার্ড ব্লকে যোগ দেন তিনি। ২০১৪ সালে তৃণমূলে। সে বছর লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্বে জিতে প্রথম বার সাংসদ হন। আর এবারের এই দলবদলের জেরেই বিপাকে পড়তে চলেছেন তিনি৷

আরও পড়ুন: কোভিড পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন না মুখ্যমন্ত্রী

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে সোমবার সুনীল মণ্ডলের সদস্যপদ খারিজ করার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। গত ডিসেম্বরে অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি-তে যোগ দেন তৃণমূলের এই সাংসদ ৷ এর পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগা শুরু করেন তিনি। রবিবারও তিনি দাবি করেছেন তৃণমূলের ১৪-১৬ সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন৷ বলেছেন, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ৩ নম্বরে নেমে যাবে৷ এর পর আর চুপ থাকেনি তৃণমূল৷ এদিন সুনীল মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে তৃণমূল।

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...