Monday, June 15, 2026

লাইনে দাঁড়িয়ে নিজের নামে স্বাস্থ্য সাথী কার্ড করালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্ক প্রসূত রাজ্য সরকারের (Govt Of West Bengal) “দুয়ারে সরকার” (Duyare Sarkar) প্রকল্প এখন বাংলায় সুপার হিট। এই প্রকল্পের সুবিধা পেতে রাজ্যের প্রতিটি প্রান্তে শিবিরগুলিতে হাজার হাজার মানুষ ভিড় করছেন। এই প্রকল্পের আওতায় অন্যতম “স্বাস্থ্য সাথী” (Swasthya Sathi) কার্ড। আর সাড়া ফেলে দেওয়া এই স্বাস্থ্য সাথী কার্ড নিজের নামেও করলেন খোদ মুখ্যমন্ত্রী। ভিআইপি হিসেবে নয়, সাধারণ মানুষের সঙ্গে একেবারে লাইনে দাঁড়িয়ে আজ, মঙ্গলবার স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা পুরসভার (KMC) হরিশ চ্যাটার্জি রোডের (Hadish Chatterjee Road) ওয়ার্ড অফিস জয়হিন্দ ভবনে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। এদিন বেলা ১১.৪০ মিনিট নাগাদ সেখানেই সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে কার্ড নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পুর প্রশাসক ফিরহাদ হাকিম-সহ অন্যান্য আধিকারিকরা।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর তাঁর বেতন নেন না। নেন না সাংসদের পেনশনও। তবে বেতন কিংবা পেনশন না নিলেও নিজের নামে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁরই মস্তিষ্ক প্রসূত এই জনকল্যানমূলক প্রকল্পে রাজ্য সরকার ১০ কোটি মানুষকে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবার নিজেও এই স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ডে নাম নথিভুক্ত করালেন।

আরও পড়ুন:মারের বদলা মার”, এবার যাদবপুর থেকে হুঁশিয়ারি দিলীপের

Advt

 

Related articles

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...