Monday, April 6, 2026

তৃতীয় টেস্টে নামার আগে হুঙ্কার নেথান লায়নের, রোহিতকে আটকাতে বিশেষ পরিকল্পনা

Date:

Share post:

তৃতীয় টেস্টে ( 3rd test) নামার আগে হুঙ্কার অস্ট্রেলিয়ার( Australia ) ক্রিকেটার নেথান লায়নের ( Nathan Lyon)। বলছেন সিডনি টেস্টে রোহিত শর্মাকে ( Rohit sharma) আটকানোর ছক তৈরি তাদের। চোট সারিয়ে তৃতীয় টেস্ট থেকে দলে ফিরছেন রোহিত। আর সেই কারণেই হিট ম‍্যানকে নিয়ে আলাদা পরিকল্পনা শুরু অস্ট্রেলিয়া ব্রিগেডের।

চোটের কারনে টি-২০, একদিনের সিরিজি এবং টেস্ট সিরিজে প্রথম দুই টেস্টে দলে ছিলেন না রোহিত শর্মা। তবে এখন পুরো ফিট। তাই তৃতীয় টেস্ট থেকে দলে ফিরছেন তিনি। আর তিনি বিপক্ষ দলের পক্ষে কতটা ভয়ংকর, তা ভালই জানে অজি ব্রিগেড। তাই তো এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত প্রসঙ্গে অজি স্পিনার নেথান বলেন, ” বিশ্ব ক্রিকেটে অন‍্যতম সেরা ক্রিকেটার রোহিত শর্মা। প্রত‍্যেক বোলারের কাছেই রোহিতকে সামলানো একটা বড় চ‍্যালেঞ্জ। তবে আমরা সেই চ‍্যালেঞ্জ নিতে তৈরি।রোহিতকে আটকানোর সব পরিকল্পনাই আমাদের তৈরি।”

দ্বিতীয় টেস্টে দুরন্ত শতরান করেন অজিঙ্কে রাহানের। তৃতীয় টেস্টে রাহানেকে আটকাতে যে তৈরি টিম অস্ট্রেলিয়া, তা জানাতে ভুললেন না নেথান লায়ন।

৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে জয়ের পর, এই মুহূর্তে সিরিজ সমতায় টিম ইন্ডিয়া । তবে ৭ জানুয়ারি তৃতীয় টেস্ট জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া অজিঙ্কে রাহানের দল।

আরও পড়ুন:চোটের কারণে ছিটকে গেলেন কে এল রাহুল

Advt

Related articles

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...