Monday, April 13, 2026

শোভনের বাড়িতে ‘গোপন’ বৈঠকে বিধায়ক, কর্মাধ্যক্ষ, চাঞ্চল্য

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায়ের ( Shovon chatterjee) বাড়িতে এবার দক্ষিণ ২৪ পরগণার চার নেতার বৈঠক, মঙ্গলবার বিকেলে। এই চার নেতার মধ্যে একজন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার ( Diamond Harbour MLA Dipak Halder) এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু তাহের (Abu taher)। জেলার রাজনীতিতে দুজনই যথেষ্ট গুরুত্বপূর্ণ।

একেবারে গোপনে মঙ্গলবার শোভনের গোলপার্কের বাড়িতে বৈঠক করতে বসেন তৃণমূলের এই চার নেতা। মধ্যমণি অবশ্যই শোভন চট্টোপাধ্যায়। বৈঠক শেষে দীপক হালদারই মূলত মুখ খোলেন। তাঁর বিজেপিতে যাওয়া নিয়ে এমনিতেই বিগত কয়েক মাস ধরে গুঞ্জন তৈরি হয়েছে। সেই জল্পনা আরও উস্কে দিলেন শোভনের সঙ্গে সাক্ষাৎ করে। কী বললেন দীপক? তাঁর কথায়, সৌজন্য সাক্ষাৎ। মোয়া দিতে এসেছিলাম। রাজনীতির বাইরে আমরা ঘনিষ্ঠ।

যদিও শোভনের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, গোটা জেলার বিজেপি রাজনীতির ভবিষ্যৎ নিয়ে প্রায় সোওয়া দু’ঘন্টা তাঁদের মধ্যে আলোচনা হয়। কারা দলবদলে এগিয়ে, তাদের নিয়েই আজ প্রথম দফার আলোচনা হয়েছে। ফের নাড্ডার সভার আগে আর একবার বৈঠক হবে। সব মিলিয়ে শোভনের বাড়িতে এই প্রথম দলবদলের রাজনৈতিক বৈঠকে রাজনৈতিক মহলে চাঞ্চল্য।

আরও পড়ুন- জুনিয়র মৃধা খুনে প্রিয়াঙ্কার সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের

Advt

Related articles

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...