Saturday, April 4, 2026

জুনিয়র মৃধা হত্যা রহস্য, প্রিয়াঙ্কাকে দফায় দফায় জেরা CBI-এর

Date:

Share post:

জুনিয়র মৃধা (Junior Mridha) হত্যা রহস্য। প্রিয়াঙ্কা চৌধুরীকে দফায় দফায় জেরা করছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, প্রিয়াঙ্কার বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে। সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে, সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি জুনিয়ার খুন হয়েছেন? না কি অন্য কোন ষড়যন্ত্র রয়েছে? সিবিআই সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জের একাধিক প্রযোজকের সঙ্গে প্রিয়াঙ্কার যোগাযোগ ছিল।

উল্লেখ্য, গতকালই প্রেমিক জুনিয়র মৃধাকে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে CBI গ্রেফতার করেছে মোহনবাগানের সহসভাপতি বলরাম চৌধুরীর পুত্রবধূ প্রিয়াঙ্কা চৌধুরীকে (Priyanka Chowdhury)। মঙ্গলবার ৭ দিনের CBI হেফাজতের কথা জানানো হয়েছে। এরপর ১২ জানুয়ারি প্রিয়াঙ্কাকে বারাকপুর কোর্টে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

সাড়ে ৯ বছর আগের এই রহস্যমৃত্যুতে রাজ্য পুলিশ ও সিআইডি কোনও আততায়ীকে খুঁজে পায়নি। ফলে মৃধার পরিবার হাইকোর্টে যান। এরপর সিবিআই তদন্তের নির্দেশ হয়। বরানগরের জুনিয়র খুনের ঘটনায় গতকাল গ্রেফতার করা হয়েছে প্রিয়াঙ্কা চৌধুরীকে। উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা বলছেন খুনের ষড়যন্ত্রে জড়িত রয়েছেন আরও কয়েকজন। তদন্তে উঠে এসেছে, জুনিয়ার মৃধার খুনের দিন টলিউডের পরিচালক-প্রযোজকদের সঙ্গে প্রায় দুশোবার ফোনে কথা বলেছেন প্রিয়াঙ্কা। এখন গোয়েন্দাদের নজরে রয়েছে প্রিয়াঙ্কার কলরেকর্ডস।

আরও পড়ুন : ‘বীরের মত ইস্তফা দিয়ে জিতে আসবো ৩ লক্ষ ভোটে’, পাল্টা তোপ সাংসদ সুনীলের

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...