Thursday, June 11, 2026

নারদ-কাণ্ডের চার্জশিটে দেরি কেন, সিবিআইয়ের উত্তর তলব হাইকোর্টের

Date:

Share post:

লোকসভা এবং বিধানসভার স্পিকারের অনুমতি এখনও মেলেনি৷ তাই নারদকাণ্ডে চার্জশিট পেশ করতে দেরি হচ্ছে।

সিবিআইয়ের (CBI) এই দাবি চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী।প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ আগামী দু’ সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত তথ্য হলফনামার মাধ্যমে পেশ করার নির্দেশ দিয়েছে সিবিআইকে৷

সিবিআই আদালতে এমন জানালেও রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার আদালতে বলেন, চার্জশিট জমা দিতে বিধানসভার অধ্যক্ষের কাছে কোনও আর্জিই জানায়নি সিবিআই। ওদিকে মামলাকারীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,”স্পিকারের অনুমতি ছাড়াই এই ধরনের মামলায় চার্জশিট জমা দিতে পারে সিবিআই।” এ বিষয়ে সিবিআইয়ের তরফে আইনজীবী চান্দ্রেয়ী আলম বলেধ, “আইন অনুযায়ী এই অনুমতি প্রয়োজন।” রাজ্যের বক্তব্য, ”অনুমতির প্রশ্ন পরে। কিন্তু কোনও ধরনের অনুমতিই এ ব্যাপারে অধ্যক্ষের কাছ থেকে চাওয়া হয়নি।”

এরপরই গোটা বিষয়টি রিপোর্টাকারে সিবিআইকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যে আসে নারদ স্টিং অপারেশনের ভিডিও। ম্যাথু স্যামুয়েলের এই স্টিং অপারেশন নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় রাজ্য ও জাতীয় রাজনীতিতে৷ হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই।

আরও পড়ুন : প্রশাসকের পদ থেকে সৌমেন্দু- অপসারণ কেন ? আজ হাইকোর্টে জানাবে রাজ্য

Advt

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...