Tuesday, April 7, 2026

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন খ্যাতনামা চিত্রসাংবাদিক বিশ্বরূপ বসাক

Date:

Share post:

জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলতে বরাবরই যিনি অভ্যস্ত, সেই বিশ্বরূপ বসাক (Biswarup Basak) ট্রেনের ধাক্কায় চিরতরে দুনিয়া ছেড়ে চলে গেলেন। বুধবার সন্ধ্যার মুখে শিলিগুড়ির (Siliguri) অদূরে আমবাড়ি এলাকার রেলগেটে ঘটনাটি ঘটেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, কয়েকজন বন্ধুর সঙ্গে বিশ্বরূপবাবু ফিরছিলেন। তাঁরা গাড়িতেই ছিলেন। গাড়িটি রেলগেটের একদিকে রাখা ছিল। তাঁরা অন্যদিকে গিয়েছিলেন। হেঁটে রেল লাইন পেরোনোর সময়ে ট্রেন চলে আসে। সে সময়ে রেলগেট বন্ধ ছিল বলে প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি। তিন বন্ধু রেললাইন পেরোতে পারলেও বিশ্বরূপবাবু লাইন পেরিয়ে গেলেও ট্রেনের কোনও যন্ত্রাংশে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যান। একজন প্রত্যক্ষদর্শীর দাবি, তিনি উঠে দাঁড়িয়ে কিছুটা এগিয়ে ফের পড়ে যান। আর উঠতে পারেনি। পুলিশ জানিয়েছে, ঠিক কীভাবে কী হয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:জুনিয়র মৃধা হত্যা রহস্য, প্রিয়াঙ্কাকে দফায় দফায় জেরা CBI-এর

বিশ্বরূপ বসাক ছিলেন অসাধারণ চিত্র সাংবাদিক (Photo journalist)। উত্তরবঙ্গ তো বটেই, গোটা রাজ্যেই তাঁর খ্যাতি ছিল ভাল চিত্রসাংবাদিক হিসেবে। তাঁর স্ত্রী ও এক কন্যা রয়েছে। তাঁর মৃত্যুতে রাজ্যের সাংবাদিক মহলে নেমেছে শোকের ছায়া।

Advt

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...