Monday, June 8, 2026

নববর্ষের শুভেচ্ছা জানাতে রাজভবনে মমতা

Date:

Share post:

বিকেলেই জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) তোপ দাগেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। আর সন্ধেয় সকলকে অবাক করে রাজভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। দীর্ঘ কথা হয় দুজনের মধ্যে। নবান্ন (Nabanna) সূত্রে অবশ্য বলা হয়েছে, নতুন বছরের সৌজন্য সাক্ষাৎ।

কী কথা হলো মুখ্যমন্ত্রী-রাজ্যপালের?

প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। সৌজন্য সাক্ষাৎ বলে জানানো হয়েছে নবান্ন সূত্রে। আজকের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাড়ে পাঁচটা নাগাদ রাজভবনে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, নববর্ষের শুভেচ্ছা জানাতেই রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি ফুল-মিষ্টি নিয়ে উপস্থিত হয়েছিলেন সেখানে। তবে এই বৈঠক নিয়ে কোনও মন্তব্য করেননি মমতা।

আরও পড়ুন : ‘বীরের মত ইস্তফা দিয়ে জিতে আসবো ৩ লক্ষ ভোটে’, পাল্টা তোপ সাংসদ সুনীলের

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...