Monday, June 8, 2026

এফসি গোয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র ইস্টবেঙ্গলের

Date:

Share post:

আইএসএলে ( isl) এক গোলে এগিয়ে থেকেও এফসি গোয়ার ( fc goa) সঙ্গে ১-১ গোলে ড্র করল এসসি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাইট( bright )। ম‍্যাচে লাল কার্ড দেখেন ড‍্যানি ফক্স ( danny fox) ।

শেষ ম‍্যাচে জয়ের পর, এদিন এফসি গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্টকেই লক্ষ‍্যে করেছিল লাল-হলুদ কোচ রবি ফাউলার ( robbie fowler) । কিন্তু ম‍্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে শাষন করে যায় এফসি গোয়া। একের পর এক আক্রমনে ঝাপায় জুয়ান ফেরান্ডোর দল। কিন্তু দেবজিৎ এর অসাধারণ সেভ বাঁচিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন‍্য।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমনে ঝাঁজ বাড়ায় রবি ফাউলারের দল। তবে এরই মাঝে ঘটে বিপত্তি। এফসি গোয়া ফুটবলার রোমারিওকে ট‍্যাকেল করায় লাল কার্ড দেখেন ড‍্যানি ফক্স। এরপর ১০ জনের ইস্টবেঙ্গল যেন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ম‍্যাচের ৭৯ মিনিটে অসাধারণ গোল করে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে এগিয়ে দেন ব্রাইট। প্রায় চারজনকে কাটিয়ে গোল করেন তিনি। তবে এই ব‍্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রবি ফাউলারের দল। এরঠিক এক মিনিটের ব‍্যবধানে এফসি গোয়ার হয়ে সমতা ফেরান
ডেভেন্দ্র মুরগাওকার। ডিফেন্সের ভুলে গোল হজম করতে হয় লাল-হলুদ শিবিরকে। এই ড্র এর ফলে ৯ ম‍্যাচে ৭ পয়েন্ট লিগ টেবিলে নবম স্থানে এসসি ইস্টবেঙ্গল। শনিবার আইএসএলের পরবর্তী ম‍্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি বেঙ্গালুরু এফসি।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার কোভিড প্রটোকল নিয়ে মুখ খুললেন রাহানে

Advt

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...