Saturday, April 4, 2026

এক মাসের মধ্যেই পদ পেলেন শুভেন্দু, অনুষ্ঠানিকভাবে নিলেন জুট কর্পোরেশনের দায়িত্ব

Date:

Share post:

তৃণমূল(TMC) থেকে বিজেপিতে(BJP) যোগ দেওয়ার পর মাত্র এক মাসের মধ্যে গুরু দায়িত্ব পেলেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। বুধবার আনুষ্ঠানিকভাবে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার(jute corporation of India) চেয়ারম্যান পদের দায়িত্ব তুলে দেওয়া হলো তাঁর হাতে। বস্ত্রমন্ত্রকের তরফে পাঠানোর প্রস্তাবে এদিন অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি।

আরও পড়ুন:নিজের সিদ্ধান্ত: আরও একদিন হাসপাতালে থাকবেন মহারাজ, ডিসচার্জ বৃহস্পতিবারে

জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে সিদ্ধান্ত গ্রহণ করার পর বুধবার ফোন করে শুভেন্দুকে জানিয়ে দেওয়া হয় দ্রুত ওই পদের দায়িত্ব গ্রহণ করার জন্য। তবে মোদি সরকারের এই পদক্ষেপ রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। কারণ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য পদেরই সমতুল। ফলে শুভেন্দুকে এই পদ দিয়ে বিজেপি এটা স্পষ্ট করে দিল যে একুশের বঙ্গ নির্বাচন তাদের কাছে কতখানি গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর ঠিক ১৭ দিনের মাথায় এই গুরুত্বপূর্ণ পদে শুভেন্দুকে বসানোর যে গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে তা বলাই বাহুল্য।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...