Thursday, April 2, 2026

‘বীরের মত ইস্তফা দিয়ে জিতে আসবো ৩ লক্ষ ভোটে’, পাল্টা তোপ সাংসদ সুনীলের

Date:

Share post:

তৃণমূলকে নিশানা করে পাল্টা তোপ সাংসদ সুনীল মণ্ডলের৷

মেদিনীপুরে অমিত শাহের মঞ্চে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। এরপরই তাঁর সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এবার তাঁর প্রাক্তন দলের নেতৃত্বের ‘বিবেক’ নিয়ে প্রশ্ন তুলে সাংসদ সুনীল মণ্ডল বলেছেন, “গত ৫ বছরে একাধিক বাম- কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের বিধায়ক পদ খারিজ হয়নি। কেউ ইস্তফা দেয়নি৷ তখন কোথায় ছিলো তৃণমূলের এই নীতিজ্ঞান ? ওরা কোনও পদক্ষেপ করেনি। অথচ আমার বেলা সাংসদ পদ খারিজের চিঠি দিলেন সুদীপবাবু।” এরপরই তিনি বলেন, “”আমি সাংসদ পদ থেকে ইস্তফা দেব। আমি জোর গলায় বলছি জনগণের চাপে আমি দলবদল করেছি। উপনির্বাচনে জিতে তা প্রমাণ করে দেব। তিন থেকে চার লক্ষ ভোটে জিতবো।”

তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। তাঁর সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে স্পিকারকে চিঠিও দিয়েছেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে সুনীল মণ্ডল বলেছেন, “দলের সাংসদ হওয়া সত্ত্বেও দলের কোনও সভায় আমাকে আমন্ত্রণ জানানো হয়নি গত বেশ কয়েক বছর। আমার সংসদীয় তহবিলের টাকায় উন্নয়ন হচ্ছে আর তার ফিতে কাটছে জেলার নেতারা। আমাকে একবার ডাকার বা জানানোর পর্যন্ত প্রয়োজন মনে করেননি।” কেন দল
ছেড়েছি তিনি তা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়কে নিজে জানিয়েছেন বলেও এদিন দাবি করেন সুনীল মণ্ডল।

আরও পড়ুন : দলের প্রবল চাপে আগামী সপ্তাহেই বিজেপির হয়ে মিছিল করতে পারেন শোভন

Advt

Related articles

বিচারকদের গায়ে হাত দেবেন না: প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার, অভিযোগ সিএস-ডিজি-র বিরুদ্ধে

“যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে দয়া করে প্ররোচনায় পা দেবেন না। আমার উপর বিশ্বাস থাকলে কোনও উত্তেজনায় পা...

IPL: দলের কঠিন সময়ে চোট নিয়েই নামবেন ধোনি? জল্পনা তুঙ্গে

আইপিএলের (IPL) শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK) । দলের কঠিন সময়ে চোট নিয়েই খেলতে...

মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিপি-এসপি ডিএম-কে শোকজ, শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের (Maldah) সুজাপুর- কালিয়াচকে যেভাবে গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ্যসচিব-ডিজিপি-এসপি...

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...