Saturday, April 4, 2026

বার্ড ফ্লু সংক্রমণ: ডিম, মাংস খাওয়া নিয়ে কী বলল কেন্দ্র?

Date:

Share post:

বার্ড ফ্লু (bird flu) সংক্রমণ যাতে কোনওভাবে মানুষের শরীরে না ছড়ায় সেজন্য বিশেষ নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। দেশের পাঁচ রাজ্য কেরালা, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান ও হরিয়ানায় বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত করা গিয়েছে। এরপর হাঁস, মুরগীর ডিম ও মাংস খাওয়ার বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, ডিম ও মাংস খুব ভাল করে সেদ্ধ করে খেলে চিন্তার কারণ নেই। এখনও পর্যন্ত কোনও মানুষের শরীরে এই সংক্রমণের খবর নেই।

আরও পড়ুন : বিজেপি-র নয়া কৌশল , মুষ্টিভিক্ষা করবেন নাড্ডা!

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, অর্ধ সেদ্ধ বা হাফ বয়েল ডিম বা মাংস খাওয়া উচিত নয়। পরিবর্তে ডিম ও মাংস খুব ভাল করে সেদ্ধ করে নিয়ে (full boil) খেলে কোনও সমস্যা নেই। খোলা জায়গায় রাখা কাঁচা মাংস ধরলে খুব ভাল করে হাত ধুয়ে নিতে হবে। মৃত হাঁস, মুরগী জাতীয় পাখি না ধরা উচিত। কোনও মৃত পাখির মাংস রান্না করে খাওয়া চলবে না।

কেন্দ্রীয় পশুপালন দফতরের মন্ত্রী গিরিরাজ সিং বলেন, নিশ্চিন্তে পোলট্রির মাংস বা ডিম খান। খুব ভাল করে সেদ্ধ করে নিলেই কোনও সমস্যা হবে না। মন্ত্রীর কথায়, সরকার সতর্ক আছে। পরিযায়ী পাখির মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়েছে। তবে চিন্তার কারণ নেই।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...