Monday, April 6, 2026

কাঁথিতে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে পথে একযোগে বাম-কংগ্রেস

Date:

Share post:

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সর্মথনে, কৃষক স্বার্থ বিরোধী কৃষি বিল বাতিলের দাবি, জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল বাতিল সহ একাধিক দাবিতে আন্দোলনে নামে সিপিএম ও কংগ্রেস জোট। মঙ্গলবার দুপুরে কাঁথির মেচেদা বাইপাস থেকে একটি পদযাত্রা শুরু হয়। ওই পদযাত্রায় পা মেলান প্রাক্তন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম, কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুভঙ্কর সরকার, আইনজীবি অরুনাভ ঘোষ, সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সী, হিমাংশু দাস, ঝাড়েশ্বর বেরা, কাঁথি মহকুমার কংগ্রেস সভাপতি গঙ্গারাম মিশ্র, আকতার আলি খাঁন প্রমুখ। এদিন সভায় প্রায় ৫ হাজার কর্মী সর্মথক পদযাত্রায় পা মেলান।
অপ্রীতিকর ঘটনার এড়াতে কাঁথি থানার বিশাল বাহিনী বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছিল । কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে এসে পদযাত্রা শেষ হয়। তারপরে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে পথসভা হয়। সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব একই সুরে কেন্দ্রের বিভিন্ন নীতির সমালোচনা করেন ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...