Saturday, April 4, 2026

সোশ্যাল মিডিয়ায় সৌরভকে নিয়ে লক্ষ্মীর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে জোর জল্পনা

Date:

Share post:

আচমকা মন্ত্রিত্ব থেকে ইস্তফা। তিনি নাকি ফের খেলায় ফিরতে চান, লক্ষ্মীরতন শুক্লাকে (Laxmi Ratan Shukla) নিয়ে এমনই আলোচনার মাঝে সোশ্যাল মিডিয়ায় খোদ লক্ষ্মীরতন শুক্লার একটি পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইস্তফার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media) এটাই লক্ষ্মীর প্রথম পোস্ট। এবং যা যথেষ্ট ইঙ্গিতবাহী।

আজ, বৃহস্পতিবার ফেসবুক পোস্টে লক্ষ্মী তাঁর এক ভক্তের আঁকা একটি ছবি শেয়ার করেন। যেখানে ছবিতে লক্ষ্মীর কাঁধে হাত দিয়ে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। সেই ছবির ক্যাপশনে লক্ষ্মী লিখেছেন, “একজন সত্যিকারের নেতা বা অধিনায়ক শুধু নিজে খেলেন না, তাঁর টিমের সতীর্থদেরও খেলার সুযোগ করে দেন, খেলতে এগিয়ে দেন।” সংশ্লিষ্ট মহল মনে করছে, এই ক্যাপশনের মধ্যেই অন্য ইঙ্গিতপূর্ণ লুকিয়ে রয়েছে। এবং তা রাজনৈতিক।

আরও পড়ুন:বিধানসভা ভোটের প্রস্তুতি পর্বেই উত্তরবঙ্গে শুভেন্দুকে ব্যাকফুটে ফেললেন অভিষেক

উল্লেখ্য, সকলকে অবাক করে দিয়ে গত মঙ্গলবার একযোগে মন্ত্রিত্ব ও জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দলের মধ্যে থেকে লক্ষ্মী নাকি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না, তাঁকে কাজ করতেই দেওয়া হচ্ছিল না। অন্যদিকে, সৌরভের বিজেপি যোগ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সবকিছু মিলিয়ে লক্ষ্মীরতন শুক্লার এমন পোস্ট খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...