Saturday, April 25, 2026

বিধানসভা ভোটের প্রস্তুতি পর্বেই উত্তরবঙ্গে শুভেন্দুকে ব্যাকফুটে ফেললেন অভিষেক

Date:

Share post:

কিশোর সাহা: বিজেপি প্রস্তুতি নিয়েছিল উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) দিয়ে দক্ষিণ দিনাজপুরের (Dakhhin Dinajpur) গঙ্গারামপুরে সভা করে শুরু করবে ভোটের প্রচার। সেই মত দিনও প্রায় ঠিক হয়েছিল ৭ জানুয়ারি (January)।

কিন্তু তার আগেই ঠিক ৭ জানুয়ারিতেই দক্ষিণ দিনাজপুরের রাজনীতির ভরকেন্দ্র গঙ্গারামপুরে জনসভা করতে রওনা দিলেন তৃণমূলের যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। সঙ্গে ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বৃহস্পতিবার, বিকেল তিনটেয় গঙ্গারামপুরের স্টেডিয়ামে ওই সভা। গত লোকসভা ভোটে কালুরঘাট আসন বিজেপি দখলের পরে এটাই তৃণমূল কংগ্রেসের প্রথম বড় সভা। যে সভা থেকে আগামী ভোটে ঘুরে দাঁড়িয়ে জেলার সব আসন ফের দখলের জন্য অভিষেক কীভাবে নেতা কর্মীদের মনোবল বাড়ান তা নিয়েই কৌতুহল তুঙ্গে। তৃণমূল সূত্র বলছে, যেভাবে দার্জিলিং, তরাই, ডুয়ার্সের সংগঠন চাঙ্গা করার চেষ্টা করেছেন, তেমনই ভোকাল টনিক দেবেন।

আরও পড়ুন:সিডনিতে পুকোভস্কি-লাবুসানের ব্যাটে চালকের আসনে অস্ট্রেলিয়া

উত্তরবঙ্গের রাজনীতিতে দক্ষিণ দিনাজপুরের চিরদিনই গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। সেই জেলার রাজনৈতিক ভরকেন্দ্র একদা সিপিএমের নারায়ণ বিশ্বাসকে (Narayan Biswas) কেন্দ্র করে আবর্তিত হত। তিনি গংগারামপুরেই বাসিন্দা। তৃণমূল জমানায় গঙ্গারামপুরের বিপ্লব মিত্রকে (Biplab Mitra) কেন্দ্র করে সেই আবর্তন চলছে। কিন্তু উপদলীয় রেষারেষিতে দীর্ণ হয়ে পড়ে তৃণমূল। ফলশ্রুতিতে দলে ভাঙনও দেখা দেয়। তা কিছুটা সামলে নেন অভিষেক ও পিকে জুটি। তারপরে গঙ্গারামপুরে সভা করে তৃণমূল ভাঙাতে কোমর বেঁধেছে বিজেপি বলে খবর। সে দিক থেকে আগেভাগে গঙ্গারামপুরে জনসভা করে দলকে এক রাখতে অভিষেকের সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অভিষেক-পিকে উত্তরবঙ্গের সফরের চতুর্থ দিন। গঙ্গারামপুরে সভার পরে ফিরবেন শিলিগুড়ি। শুক্রবার (Friday) কলকাতা ফেরার কথা।

Advt

Related articles

দু-তিনটে ক্যাম্প করো! বহিরাগত ঠেকাতে নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার বড় অংশে নির্বাচন প্রথম দফাতেই হয়ে গিয়েছে। এরপর থেকেই দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকার নির্বাচনের আগে বারবার বহিরাগতদের বাংলায়...

বিধানসভায় কত আসন তৃণমূলের? বসিরহাট থেকে জানিয়ে দিলেন অভিষেক

প্রথমদফার ভোটগ্রহণ শেষ। এখন দ্বিতীয় দফা। কোন দলের ঝুলিতে কটা আসন-এখন সেটা নিয়েই জোর চর্চা। এই পরিস্থিতিতে শনিবার...

কর্নাটকে ৭ দিনের ব্যবধানে ৩৫ ময়ূরের মৃত্যু! তদন্ত শুরু

৩৫টি ময়ূরের মৃত্যু কর্নাটকে (Karnatak)। একসঙ্গে কীভাবে এত ময়ূরের মৃত্যু তার নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ময়ূরের মৃত্যুর কারণ জানতে...

বিজেপিতে যোগ দেওয়ার পরই হরভজনকে নিশানা শ্রীসন্থের, চর্চায় চড় কাণ্ড

আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ( Harbhajan Singh)। ভাজ্জির দল বদলের...