Friday, June 26, 2026

সিডনি টেস্টে ইতিহাস ক্লেয়ার পলোস্যাকের

Date:

Share post:

পুরুষদের টেস্ট ম্যাচে প্রথম কোনও মহিলা আম্পায়ার হলেন ক্লেয়ার পলোস্যাক। সিডনিতে অস্ট্রেলিয়া ও ভারতের তৃতীয় টেস্টে তিনি চতুর্থ (রিজার্ভ) আম্পায়ার।
৩২ বছর বয়সী নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা পলোস্যাকের অনফিল্ড আম্পায়ার হিসেবে ইতিমধ্যে পুরুষদের ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হয়েছিল। ২০১৯ সালে আইসিসি ডিভিশন-২ লিগে নামিবিয়া বনাম ওমানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি পরিচালনা করেন তিনি।
সিডনি টেস্টে পল রেইফেল এবং পল উইলসনের সঙ্গে টিভি আম্পায়ার হিসেবে আছেন ব্রুস অক্সেনফোর্ড। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন ডেভিড বুন।
আইসিসি নিয়মানুযায়ী, স্বাগতিক দেশের স্থানীয় ক্রিকেট বোর্ড থেকে মনোনীত আইসিসির প্যানেল ভূক্ত আম্পায়ার থেকে ৪র্থ আম্পায়ার নির্বাচিত হন।
এর আগে অস্ট্রেলিয়ায় পুরুষদের প্রথম শ্রেণীর ক্রিকেট আম্পায়ার হওয়ার অভিজ্ঞতা রয়েছে পলোস্যাকের।
নতুন বল মাঠে আনা, অনফিল্ড আম্পায়ারদের জন্য পানি সরবরাহ, লাইট মিটারের ব্যাটারির দেখভাল করা, মধ্যাহ্নভোজ ও চা বিরতির সময় পিচের অবস্থা পর্যবেক্ষণ চতুর্থ আম্পায়ারের দায়িত্ব।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...