Friday, June 26, 2026

১৫ জানুয়ারির পর মেট্রোতে আর লাগবে না ই-পাস

Date:

Share post:

ই-পাসের(E-Pass) গেরো আলগা হয়েছিল আগেই। এবার তা পুরোপুরি ভাবে তুলে দেওয়ার পথেই হাঁটতে চলেছে কলকাতা মেট্রো(Kolkata metro) কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, আগামী ১৫ জানুয়ারি থেকে মেট্রো চলাচল করতে গেলে আর প্রয়োজন পড়বে না ই-পাসের।

করোনা পরিস্থিতির(Corona situation) কারণে সংক্রমণ আটকাতে যাত্রীদের উপর একের পর এক বিধি-নিষেধ জারি করেছিল কলকাতা মেট্রো। টোকেন টিকিট তুলে দেওয়ার পাশাপাশি মাস্ক স্যানিটাইজারের সঙ্গেই বাধ্যতামূলকভাবে লাগছিল মেট্রো ইপাস। তবে সংবাদমাধ্যম সূত্রের খবর, যে সফটওয়্যার সংস্থাকে মেট্রোর ই-পাস তৈরীর দায়িত্ব দেওয়া ছিল, সেই সংস্থার সঙ্গে পাস তৈরীর চুক্তির নবীকরণ হয়নি। পুরনো চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ জানুয়ারি। বলে জানা যাচ্ছে ওই তারিখের পর মেট্রোয় যাতায়াত করতে গেলে আর প্রয়োজন পড়বে না ই-পাসের।

আরও পড়ুন:নেতাইয়ে শহিদ দিবসের অনুষ্ঠানেও পুরনো দলের সমালোচনা শুভেন্দুর গলায়

উল্লেখ্য, একেবারে শুরুতে ই পাস করা ভাবে বাধ্যতামূলক করা হলেও। ধীরে ধীরে তার রাস আলগা করেছিল মেট্রো কর্তৃপক্ষ। প্রথমে মহিলা, শিশু ও বয়স্কদের জন্য ই পাস তুলে দেওয়া হয়। এরপর সপ্তাহে শনি ও রবিবার ই পাস লাগবে না বলে জানিয়ে দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষের তরফে। বর্তমানে পুরনো দুই নিয়মের পাশাপাশি বাকিদের জন্য ইপাস লাগছে শুধুমাত্র সকাল ৯ টা থেকে ১১:০০ এবং সন্ধ্যা ৫ টা থেকে ৭টা। দিনে এই মোট ৪ ঘন্টার জন্য। তবে ১৫ জানুয়ারি পর সেটাও আর লাগবে না বলেই জানা যাচ্ছে।

Advt

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...