Monday, April 13, 2026

স্টিভ স্মিথকে করা রান আউট বার বার দেখতে চাই, বললেন জাদেজা

Date:

Share post:

শুক্রবার সিডনিতে( sydney ) চার উইকেট নিয়ে আবারও সংবাদ শিরোনামে রবীন্দ্র জাদেজা ( ravindra jadeja) । বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ( 3rd Australia test) বিরুদ্ধে চার উইকেট নিলেন জাদেজা। তবে ম‍্যাচ শেষে তাঁর চার উইকেটের বদলে, স্টিভ স্মিথের ( Steve Smith) রান আউটের কথাই বার বার শোনা গেল জাড্ডুর মুখে।

শুক্রবার তৃতীয় টেস্টে নিয়েছেন চার উইকেট। লাবুসানে, ওয়াডে, কামিন্সের উইকেট নিলেও, স্মিথের রান আউট করা উইকেটই না কি মনে ধরেছে জাদেজার। শুক্রবার তৃতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন স্টিভ স্মিথ। ১৩১ রান করেন তিনি। ত্রাস হয়ে ওঠেন ভারতীয় বোলারদের কাছে। শেষমেষ স্টিভ স্মিথকে রান আউট করেন জাদেজা। স্কোয়ার লেগ থেকে ডিরেক্ট থ্রোয়ে ফিরিয়ে দেন স্মিথকে। আর এই রান আউট নাকি মনে ধরেছে জাদেজার। বলছেন, নিজের করা এমন রান আউট বার বার দেখতে পারেন। ম‍্যাচ শেষে এমনটাই জানালেন জাড্ডু।

এদিন ম‍্যাচ শেষে জাডেজা বলেন, “এটাই আমার করা সেরা রান আউট। বার বার দেখব এই আউটের ভিডিও। ৩০ গজ দূর দিয়ে ডিরেক্ট থ্রোয়ে উইকেট নেওয়া আলাদা তৃপ্তি। এই রান আউটের তৃপ্তি ভুলিয়ে দিয়েছে ম‍্যাচে ৪ উইকেট নেওয়ার তৃপ্তিকেও।”

আরও পড়ুন:তিন দিনের লকডাউনে জেরে প্রশ্নের মুখে ব্রিসবেনে চতুর্থ টেস্ট

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...