Saturday, April 4, 2026

গণতন্ত্রে নয়, বাহুবলে ধ্বংসের রাজনীতির আমদানি চলছে, বিজেপিকে নিশানা পার্থর

Date:

Share post:

উন্নয়ন বিরোধী বলে বিজেপিকে (BJP) ফের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল (TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আজ, শুক্রবারতৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যে ধ্বংসের রাজনীতি চলছে। বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যাঁরা দল বদলাচ্ছেন, তাঁদের কোনও অ্যাজেন্ডা নেই।”

এর পরই তৃণমূল মহাসচিবের দাবি, “গোটা দেশের নিরিখে বাংলায় বেকারত্বের সংখ্যা কমেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বাংলার উন্নয়ন অব্যাহত। স্বাস্থ্য সাথী প্রকল্পে ঐতিহাসিক সাফল্য এসেছে। মানুষ সরকারি প্রকল্পের সুবিধা নিতে লাইনে দাঁড়াচ্ছে।”

পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, “খবরে ভেসে থাকতে বিরোধীরা চক্রান্ত করছে। চ্যালেঞ্জ নিয়ে সর্বত্র উন্নয়ন চলছে। উন্নয়নের কাজে বাধা দেওয়ার চেষ্টা চলছে। কেউ এসে উন্নয়নের কথা বলছেন না। নিজেদের প্রতিষ্ঠার জন্য সংবিধানকে আঘাত করছে। বাইরে থেকে এসে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।”

এদিন ফের নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করে পার্থ বলেন,”গণতন্ত্রে নয়, বাহুবলে বিশ্বাসের রাজনীতির আমদানি চলছে। কেউ চলে গেলে ইতিহাস সঙ্গে নিয়ে যেতে পারে না। ইতিহাসের অংশীদারিত্ব দাবি করা অজ্ঞতা।”

আরও পড়ুন:নন্দীগ্রামে আজ প্রথমবার ‘শক্তি’ দেখাবে বিজেপি, থাকবেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...