Sunday, March 15, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪২ রানে পিছিয়ে ভারতীয় দল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেট জাদেজার

Date:

Share post:

প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার( Australia ) বিরুদ্ধে ২৪২ রানে পিছিয়ে ভারতীয় দল ( india) । দিনের শেষে ভারতের রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ৯৬ রান। দুই ওপেনার রোহিত শর্মা( rohit sharma) এবং শুভমন গিলের( shubman gill) উইকেট পড়ে যাওয়ায় চাপে অজিঙ্কে রাহানের( ajinkya rahane) দল।

তৃতীয় টেস্টে ( 3rd test) প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে ৩৩৮ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন স্টিভ স্মিথ( steve smith) এবং পুকোভস্কি( will pucovski) । ১৩১ রান করেন স্মিথ। পুকোভস্কি করেন ৬২ রান। চোট কাটিয়ে দলে ফিরলেও ব‍্যাটে সফল হননি ওয়ার্নার। মাত্র ৫ রান করেন তিনি। ১৩ রান করে ওয়াডে। স্টার্কের ঝুলিতে আসে ২৪ রান। ভারতের হয়ে চারটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা( ravindra jadeja)। দুটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ (jasprit bumrah)এবং নভদীপ সাইনি( navdeep saini)। অভিষেক ম‍্যাচে দুই উইকেট নেন সাইনি। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ( mohammad siraj)।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ২৬ রানে আউট হয়ে যান রোহিত শর্মা। চোট কাটিয়ে দলে ফিরলেও, ভারতীয় দলকে ভরসা দিতে পারলেন না তিনি। আরেক ওপেনার শুভমন গিল করেন ৫০ রান। ভারতের হয়ে এখন ব‍্যাট করছেন চেতেশ্বর পুজারা এবং ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে। অজিদের হয়ে একটি করে উইকেট নেন, হ‍্যাজেলউড এবং পাট ক‍্যামিন্স।

তৃতীয় দিনে পুজারা এবং রাহানে বড় রানের পার্টনারশিপ চাইছে ভারতীয় দল। তবেই বিপাকে ফেলা যাবে টিম অস্ট্রেলিয়াকে। এখন দেখার প‍্যাট কামিন্স, স্টার্কদের সামলে বড় রানের পাহাড় গড়তে পারে কি না রাহানে পুজারা জুটি।

আরও পড়ুন:ব্রিসবেনের কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠি বিসিসিআইয়ের

Advt

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...