Friday, June 26, 2026

প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে ‘স্বদেশি’ আন্দোলনের জয়গাথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

Share post:

“দেশ আত্মনির্ভর (Atmanirbhar Bharat)। ইতিমধ্যে ভারত দুটি স্বদেশি টিকা বানিয়ে ফেলেছে। আর সেই ভ্যাকসিনকে (Vaccine) হাতিয়ার করে মানবতার সেবা করতে তৈরি আমরা।” প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে ফের ‘আত্মনির্ভরতা’র জয়গান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তাঁর কথায়, “মহামারী গোটা বিশ্বে প্রভাব ফেলেছে। শুরুতে বিদেশ থেকে পিপিই কিট, মাস্ক, ভেন্টিলেটর, এমনকী টেস্টিং কিটও (PPE kits, masks, ventilators, testing kits) আমদানি করতে হয়েছে। কিন্তু দেশ এখন আত্মনির্ভর। দেশে দুটি ভ্যাকসিন তৈরি হয়ে গিয়েছে।”

আরও পড়ুন : কাটোয়ার জনসভায় বক্তব্য রাখলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৬ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে (16th Pravasi Bharatiya Divas convention) বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। প্রবাসী ভারতীয়দের প্রতি বার্তা দিয়ে দেশের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে প্রতি দুবছর অন্তর প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়।

এদিন মোদি বলেন, ২০২০, আমাদের সকলের জন্য এক বিশাল চ্যালেঞ্জের বছর ছিল। করোনার বিরুদ্ধে লড়াই করতে, দেশের পাশাপাশি প্রবাসী চিকিৎসক ও বিজ্ঞানীরাও অনেক সাহায্য করেছেন বলে জানান তিনি। আর সেই প্রসঙ্গেই সকলকে ধন্যবাদ জানান মোদি। এ প্রসঙ্গে বলতে গিয়ে মোদি আরও বলেন, “আমরা বিশ্বের প্রতিটি কোণ থেকে ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়েছি। তবে আমরা সকলেই আমাদের হৃদয় সর্বদা ভারতীয়, সেভাবেই একে অপরের সাথে সংযুক্ত রয়েছি।”

২০২১ সালের প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনের থিম ছিল আত্মনির্ভর ভারতের প্রতি অবদান বা “Contributing to Aatmanirbhar Bharat”। যুব সম্প্রদায়ের জন্য অনলাইনে ভারত কো জানিয়ে কুইজ্যের ১৫ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয় এদিন।

Advt

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...