Friday, April 3, 2026

ভারতে ঢুকে পড়া জওয়ানকে দ্রুত ফেরাতে তৎপরতা শুরু চিনের

Date:

Share post:

প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়া জওয়ানকে দ্রুত ফেরাতে তৎপরতা শুরু চিনের। লাদাখে গুরুং হিল এলাকায় ওই পথ ভ্রষ্ট জওয়ানের খোঁজ পায় ভারতীয় সেনা। চিনের পিপল্‌স লিবারেশন আর্মির পোর্টাল ‘দ্যা চায়না মিলিটারি অনলাইন’-এ প্রকাশিত একটি খবর প্রকাশিত হয়েছে । তাতে বলা হয়েছে, ‘শুক্রবার অন্ধকার থাকার জন্য অচেনা এলাকায় পথ হারিয়ে ভারত সীমান্তে ঢুকে পড়েছিলেন ওই চিনা জওয়ান’।
চিনের সেনাবাহিনীর পোর্টালেও ওই সংবাদকে সমর্থন করা হয়েছে । পোর্টালে বলা হয়েছে, ‘শুক্রবার কাকভোরে অন্ধকার থাকার কারণে পথ হারিয়ে ফেলেছিলেন চিনা জওয়ান। তখন চিনের পিএলএ একজন চিনা জওয়ান নিখোঁজ হওয়ার বিষয়ে জানায় ভারতীয় সেনাকে। চিন আশা করেছিল, ভারত এই বিষয়ে সাহায্য করতে পারবে’।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ভূখণ্ডে ওই চিনা সেনাকে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসা করানো হয়, প্রয়োজনীয় শীতবস্ত্রও দেওয়া হয়। চিন নতুন করে ভারতের কাছে আর্জি জানিয়ে বলেছে, ‘ভারত ও চিনের সম্পর্কে স্থিতাবস্থা বজায় রাখতে ভারতের দ্রুত ওই জওয়ানকে ফিরিয়ে দেওয়া উচিত’। এখন দেখার চিনের সেই আর্জিতে আদৌ চিঁড়ে ভেজে কিনা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...