Tuesday, March 31, 2026

আজ সৌমিত্রর কেন্দ্রে সুজাতার প্রথম সভা, কী বলবেন? উত্তেজনা তুঙ্গে

Date:

Share post:

এতদিন ছিল ঘরের বাইরে আক্রমণ। এবার ঘরের মধ্যে ঢুকে ঘরের লোককে আক্রমণ। আজ, সোমবার দুপুরে সৌমিত্র খাঁয়ের (Soumitra khan) লোকসভা এলাকায় জনসভা করতে যাচ্ছেন সুজাতা মণ্ডল খাঁ (Sujata Monodol khan)। যে কেন্দ্রে সৌমিত্রর অবর্তমানে তাকে ভোটে জিতিয়েছিলেন সুজাতা, সেই কেন্দ্রেই এবার খোদ সুজাতার সভা। সঙ্গে থাকছেন তৃণমূলের মুখপাত্র এবং প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। কী বলেন সুজাতা? কুণালই বা কাদের দিকে তীর ছোঁড়েন, সে নিয়ে খণ্ডঘোষে প্রবল আগ্রহ।

বিজেপির বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে সুজাতা তৃণমূলে যোগ দেওয়ার পরেই উত্তেজনার পারদ চড়তে থাকে। একের পর এক বিস্ফোরক সাক্ষাৎকার, বিজেপির বিরুদ্ধে তোপ, অন্য দল করায় সৌমিত্রর বিচ্ছেদের নোটিশ(Divorce notice)। সব কিছু সামলে সুজাতা এখন তৃণমূলের তারকা বক্তাদের অন্যতম। সুজাতা বেআব্রু ভঙ্গিতে সবচেয়ে বেশি আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikri) সহ ‘সুবিধাবাদী বিজেপি’দের। তাঁর কথায়, এরা সব পাঁচিলের মাথায় বসে জল মাপছিল। সুযোগ বুঝে ঝাঁপ দিয়েছে। মানুষ এদের শিক্ষা দেবেন।

আজ সৌমিত্রর এলাকায় সুজাতার আক্রমণের ঝাঁজ যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। তিনি বলছেন, আমার এলাকার মানুষের কাছে গিয়ে বেইমানদের চরিত্র তুলে ধরব। মানুষ আমদের সঙ্গেই থাকবেন।

 

Related articles

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথা পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...