Saturday, June 20, 2026

জয়ের জন্য লড়ছে ভারত, অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া পন্তের

Date:

Share post:

সিডনি টেস্ট জয়ের জন্য শেষ দিনে ভারতের দরকার ৩০৯ রান। এই অবস্থায় পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত শুরুতেই ধাক্কা খেল। যদিও ধাক্কা সামলে প্রথম সেশনে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া।
পঞ্চম দিনের লাঞ্চে ভারত শেষ ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২০৬ রান তুলেছে। প্রথম সেশনে তারা যোগ করে ১০৮ রান। জয়ের জন্য ভারতের দরকার আরও ২০১ রান। ঋষভ পন্ত পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৭৩ রানে অপরাজিত রয়েছেন। ৯৭ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। চেতেশ্বর পূজারা ব্যাট করছেন ৪১ রান করে। ১৪৭ বলের ইনিংসে তিনি ৫টি চার মেরেছেন।

৩৬তম ওভারে ন্যাথন লিয়ঁর চতুর্থ বলে শর্ট লেগে ম্যাথিউ ওয়েডের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। ১৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ১০২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে আসেন ব্যাটসম্যান ঋষভ পন্ত।
৫৩তম ওভারে চতুর্থ উইকেটে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করার পাশাপাশি ভারতকে ১৫০ রানের গণ্ডিও পার করান পন্ত-পূজারা। ৫৩ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১৫২/৩।
৫৭তম ওভারের প্রথম দু’টি বলে ন্যাথন লিয়ঁকে দু’টি ছক্কা মারেন পন্ত। তৃতীয় বলে সিঙ্গল নিয়ে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৬৪ বলে অর্ধশতরানের গণ্ডি টপকে যান ঋষভ।
শেষপর্যন্ত ব্যক্তিগত শতরানের ঠিক দোরগোড়ায় আউট হয়ে বসলেন ঋষভ পন্ত। ৮০তম ওভারে লিয়ঁর প্রথম বলে কামিন্সের হাতে ধরা পড়ে যান তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান। ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৮ বলে ৯৭ রান করেন পন্ত। ভারত ২৫০ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে এসেছেন হনুমা বিহারী।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...