Saturday, March 14, 2026

‘সব সুদে-আসলে ফেরত দেবো’, নন্দীগ্রামে প্রতিবাদ মিছিল শেষে হুঙ্কার শুভেন্দুর

Date:

Share post:

“সব লিখে রেখেছি, সুদে-আসলে ফেরত দেবো৷”
নন্দীগ্রামে ( Nandigram) তাঁর ‘জন সহায়তা কেন্দ্র’ ভাঙচূরের প্রতিবাদে সোমবার নীরব প্রতিবাদ মিছিল শেষে একথা বলেছেন শুভেন্দু অধিকারী (subhendu adhikary)৷ তিনি বলেছেন, “সেদিন যারা আমার সহায়তা কেন্দ্র ভেঙেছে তাদের সবার ছবি সিসি টিভিতে ( CCTV) ধরা আছে৷ ভেতরে ঢুকেছিলো ৭-৮ জন, বাইরে ১০-১২ জন৷ এই ২০ জনকেই আমি চিনি৷ এদের ছবিও আছে৷ পুলিশে (Police) এফআইআর ( FIR) করা হয়েছে প্রত্যেকের নামে৷ পুলিশকে ৩ দিন সময় দেওয়া হয়েছে৷ কোনও ব্যবস্থা না হলে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে হাইকোর্টে (HIGHCOURT) যাবো৷” শুভেন্দু বলেন, ” আপনারা ভয় পাবেন না৷ আদর্শ আচরণবিধি চালু হতে দিন৷ নির্বাচন কমিশন আর আধা সামরিক বাহিনির ভূমিকা কেমন হয় দেখতে পাবেন৷” এদিন শুভেন্দু ফের তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “ওই দলের কিছু অশিক্ষিত, মাতাল বলছেন, আমি নাকি বলেছি নন্দীগ্রামের ঐতিহাসিক আন্দোলন নাকি আমি একা করেছি৷ কোথায় বলেছি এ কথা ? আমি বার বার বলেছি, নন্দীগ্রামের সেই আন্দোলন ছিলো নন্দীগ্রামের মানুষের৷ কোনও দাদা-দিদির আন্দোলন ওটা ছিলোনা৷” তৃণমূলকে উদ্দেশ্য করে শুভেন্দু এদিন বলেন, ” এই যে হামলার রাজনীতি চালু করছেন, তাতে যে বিজেপিরই লাভ হচ্ছে৷ কিন্তু তা বোঝার ক্ষমতাও ওই দলের কারো মাথায় নেই৷”

এদিন তিনি ঘোষণা করেন, “সহায়তা কেন্দ্রে হামলার পর ওখানে কাজ করা কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন৷ তাই ওই সহায়তা কেন্দ্র আপাতত বন্ধ রাখছি৷ আপনারা ভুল বুঝবেন না৷ আপনাদের অসুবিধা হবে ঠিকই, কিন্তু তৃণমূল তো চাইছে আপনাদের অসুবিধা হোক৷ সে কারনেই তো হামলা করেছে”৷

আরও পড়ুন-রানাঘাটে জনসভা, কী বললেন মুখ্যমন্ত্রী?

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...