Tuesday, June 23, 2026

ভিন্নধর্মে বিয়ে, দম্পতিকে ঘর দিল না হোটেল

Date:

Share post:

স্বামীর পদবি হক আর স্ত্রী বিশ্বাস।  শুধুমাত্র এই কারণে তৌসিফ হক ও জয়ন্তী বিশ্বাসকে হোটেলে ঘর ভাড়া দেওয়া হল না। অভিযোগ, জয়ন্তীদেবী অসুস্থ এই ঘটনা জানা সত্ত্বেও হুগলির ওই হোটেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।  নিন্দনীয় এই ঘটনাটি তৌসিফ হক নিজেই ফেসবুকে লিখে পোস্ট করেছেন। বিচার চেয়েছেন। আর এই ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে প্রবল তোলপাড় শুরু হয়েছে।

কী ঘটেছিল? তৌসিফের পোস্ট অনুযায়ী, এক দাদার আমন্ত্রণে সস্ত্রীক হুগলিতে (Hooghly) পিকনিক করতে এসেছিলেন তিনি। আচমকা তাঁর স্ত্রী জয়ন্তী অসুস্থ হয়ে পড়েন। সেই কারণে স্ত্রীকে নিয়ে হুগলির চুঁচুড়ার গোবিন্দনগরে সুলেখা লজে যান তৌসিফ। অভিযোগ, বিয়ের সার্টিফিকেট দেখিয়ে ওই দম্পতি ঘরভাড়া চাইলে দিতে অস্বীকার করে লজ কর্তৃপক্ষ। তাঁদের বিয়ের সার্টিফিকেট বৈধ নয় বলেই দাবি করেন তাঁরা। এই নিয়ে কথাকাটি হয়। পরবর্তীতে বাধ্য হয়ে অন্য চুঁচুড়ার অন্য হোটেলে যান ওই দম্পতি। জানা গিয়েছে, কিছুক্ষণ পর জয়ন্তীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রাতেই তাঁরা ফিরে যান বর্ধমানে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তেই লজ কর্তৃপক্ষকে তুলোধনা করেন নেটিজেনরা। এবিষয়ে সুলেখা লজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলে অভিযোগ অস্বীকার করেন তাঁরা। তাঁদের অভিযোগ, ওই যুগল বিয়ের কোনও নথি দেখাতে রাজি হননি। সেই কারণেই ঘর দিতে অস্বীকার করা হয়। তৌসিফ একজন শিল্পী। বইয়ের প্রচ্ছদ করেন তিনি। নিজগুনে কারণে সোশ্যাল মিডিয়াতেও বেশ পরিচিত তিনি। জয়ন্তীর সঙ্গে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়েছে তাঁর।

আরও পড়ুন –‘বন্ধু চিনতে ভুল করেছি’, হতাশ নীতীশের গলায় বিষাদের সুর

Advt

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...