Tuesday, June 23, 2026

শোভন-বৈশাখীর মিছিলকে নাকি গুরুত্ব দিচ্ছে না খোদ বিজেপি নেতারা?

Date:

Share post:

এক সোমবার থেকে আরেক সোমবার (Monday)। ফের শহরের বুকে বিজেপির (BJP) মিছিল। ফের শিরোনামে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chattopadhyay)-বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi bandyopadhyay)। গত সপ্তাহের অস্বস্তির ছবি কী এ সপ্তাহে কাটবে? গত সপ্তাহে একাধিক “বাহানা” দিয়ে দায়িত্ব নিয়ে বিজেপিকে ডুবিয়ে ছিলেন শোভন-বৈশাখী, এবার ছবিটা বদলাবে। এবার গেরুয়া শিবিরে সুখী পরিবারের বার্তা দিতে মরিয়া “বিশেষ বন্ধু-বান্ধবী”!

অবশেষে মান-অভিমানের পালা শেষ করে আজ বিকেলে বিজেপির মিছিলে যোগ দিতে চলেছেন শোভন-বৈশাখী। আজ দক্ষিণ কলকাতা (Kolkata) সাংগঠনিক জেলার উদ্যোগে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মিছিল। গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে।

যদিও রাজ্য বিজেপির একটা বড় অংশ শোভন-বৈশাখী নামাঙ্কিত এই মিছিলকে গুরুত্ব দিচ্ছেন না বলে খবর। কারণ, এই জুটি গত দেড়বছর ধরে মুখ পুড়িয়েছে বিজেপির। তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন উঠেছে। তা সত্বেও এই জুটিকে গেরুয়া শিবির না পারছে গিলতে, না পারছে উগড়াতে। তাই রাজ্য নেতৃত্বের এক বড় অংশ শোভন-বৈশাখীর কর্মসূচিকে পাত্তাই দিচ্ছে না।

সাধারণত দেখা যায়, কোনও রাজনৈতিক দলের একদিনে একটি মাত্র বড় কর্মসূচি থাকে। কিন্তু আজ শহরের বুকে একাধিক বড় কর্মসূচি রেখেছে বিজেপি। দিলীপ ঘোষ, মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলরা পরপর সাংবাদিক বৈঠক করেছেন। এছাড়াও শোভন-বৈশাখীর মিছিলে রাজ্যস্তরের কোনও বড় নেতা যোগ দিচ্ছেন না বলেই জানা গিয়েছে। অথচ, ভোটের আগে শোভনও কলকাতার পর্যবেক্ষক করেছে বিজেপি। আর তাঁর সহকারী করা হয়েছে বৈশাখীকে।

সব মিলিয়ে শোভন-বৈশাখীর এদিনের মিছিলকে সেভাবে ধর্তব্যের মধ্যে ফেলছেন না রাজ্যের নেতারা। পাচ্ছে আবার মুখ পোড়ে!

আরও পড়ুন-‘সব সুদে-আসলে ফেরত দেবো’, নন্দীগ্রামে প্রতিবাদ মিছিল শেষে হুঙ্কার শুভেন্দুর

Advt

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...