Tuesday, June 23, 2026

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

Date:

Share post:

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান। এবার কি বিজেপির বুলডোজার বইপাড়াতে (College Street)? ব্যবসায়ীদের কথা অনুযায়ী, কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) কয়েকজন আধিকারিকদের নির্দেশে (যদি অফিসিয়াল কোনও নির্দেশিকা জারি হয়নি) সিঁদুরে মেঘ দেখছেন কলেজ স্ট্রিটের পুস্তক বিক্রেতারা।

নতুন পুরনো বইয়ের গন্ধ, দুষ্প্রাপ্য কালেকশন খুঁজতে বারবার ছুটে যাওয়া, আড্ডা-তর্ক ও সাহিত্যচর্চা থেকে সংস্কৃতির আদান-প্রদান- কলেজ স্ট্রিটের বইপাড়া শুধু বই কেনাবেচার জায়গা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শহরের গভীর আবেগ আর ইতিহাস। কলকাতার সেই ঐতিহ্যবাহী বইপাড়ায় এবার নাকি চলবে বুলডোজার? গুঁড়িয়ে দেওয়া হবে বইয়ের দোকান? চোখের সামনে ধুলিস্যাৎ হয়ে যাবে বইয়ের ভান্ডার? ঠিক যেভাবে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর হাওড়া, শিয়ালদহ, দমদম, উত্তরপাড়া, কল্যাণী ব্যান্ডেল স্টেশন চত্বর জুড়ে চোখের সামনে কেড়ে নেওয়া হয়েছে হকারদের অন্নসংস্থানের উৎস, পুনর্বাসন ছাড়াই ভেঙ্গে দেওয়া হয়েছে তাঁদের দোকানপাট, অনেকটা সেই আদলেই এবার বইপাড়ার ফুটপাত নাকি দখলমুক্ত করার পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা (KMC)! আতঙ্কে কার্যত বিনিদ্র রজনী যাপন করছেন পুস্তক বিক্রেতারা।

সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে এ খবর ভাইরাল হতেই কলকাতা পুরসভার তরফে কমিশনার স্মিতা পান্ডে (Smita Pandey) জানিয়েছেন এই সংক্রান্ত কোনও অফিসিয়াল নির্দেশিকা জারি হয়নি।ভবিষ্যতেও ঐতিহ্যবাহী এই বইপাড়ায় এ ধরনের কোনও পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা নেই। তাহলে খবর ছড়িয়ে পড়ল কীভাবে? খোঁজখবর করতেই জানা গেল, ব্যবসায়ীদের একাংশ অভিযোগ করে বলছেন, কয়েকদিন আগেই নাকি পুরসভার আধিকারিকরা এসে বই বিক্রেতাদের দোকান সরিয়ে ফুটপাত খালি করে দেওয়ার জন্য ‘মৌখিক নির্দেশ’ দিয়ে গেছেন। আর সেখান থেকেই আতঙ্ক বাড়ছে। কাজ হারানোর আশঙ্কায় দিশেহারা বইপাড়া। পুরসভার কমিশনার অবশ্য জানিয়েছেন, যদি কোনও ব্যবসায়ী উচ্ছেদ সংক্রান্ত কোনও নোটিশ পেয়ে থাকেন, তাহলে তার সত্যতা যাচাই করা উচিত। প্রয়োজনে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়ারও পরামর্শও দেন স্মিতা। কিন্তু সেই আশ্বাসবাণীর উপর বিশ্বাস রাখতে পারছেন না বই বিক্রেতারা। তাঁদের মনে এখন ভরসা Out, ভয় In।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...