Thursday, June 25, 2026

‘বন্ধু চিনতে ভুল করেছি’, হতাশ নীতীশের গলায় বিষাদের সুর

Date:

Share post:

বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির(BJP) সঙ্গে জোট গড়ে মুখ্যমন্ত্রী পদে বসলেও ব্যাপক শক্তি ক্ষয় হয়েছে নীতীশ কুমারের(Nitish Kumar) জেডিইউর(JDU)। যার ফলে শুরু থেকেই প্রবল চাপে ছিলেন তিনি। এহেন অবস্থার মাঝেই এবার প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে মুখ খুলে ফেললেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। রীতিমত হতাশার সুরেই বিহারের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল, ‘বন্ধু চিনতে ভুল করেছি।’ নির্বাচনপর্ব মেটার মাত্র তিন মাস পর নীতীশের এহেন মন্তব্যে বিহার রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে তবে কি এবার গেরুয়া বাঁধন মুক্ত হতে চলেছে বিহারে তৃতীয় ক্ষমতাসীন দল জেডিইউ!

অংকের হিসেবে যদি দেখা যায় বিহারে জেডিইউর ব্যাপক শক্তি ক্ষয় হয়েছে তা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। ২৪৩ আসনবিশিষ্ট বিহারে জেডইউ পেয়েছে মাত্র ৪৩ টি আসন। পাশাপাশি বিজেপির দখলে এসেছে ৭৪ টি। সাফল্যের শীর্ষে উঠে আরজেডি(RJD) দখল করেছে ৭৩ টি আসন। জোটের ক্ষমতায় নীতীশ মুখ্যমন্ত্রীর আসনে বসলেও তাঁকে বিজেপির হাতের পুতুল বলে কটাক্ষ করেছেন বিরোধী দলের নেতারা। ঘরের অন্দরেও উঠেছে নানা জল্পনা। এহেন অবস্থায় সম্প্রতি এক জনসভায় নীতীশ বলেন, ‘আমি কখনওই এবারে মুখ্যমন্ত্রী হতে চাইনি। কিন্তু দলের অন্দরে ও বিজেপির চাপের কারণেই মুখ্যমন্ত্রী পদে বসতে রাজি হই।’ পাশাপাশি খারাপ ফলের জন্য এদিন এলজেপির বিরুদ্ধে সুর চড়ান তিনি।

আরও পড়ুন:করোনা- ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করার শেষ তারিখ ঘোষণা কেন্দ্রের

এরপরই হতাশ নীতীশের গলায় শোনা যায় বিষাদের সুর। কারও নাম না নিয়েই নীতীশ কুমার বলেন, ‘আমরা বুঝতে ভুল করেছি কারা আদপেই আমাদের বন্ধু, আর কারাই বা শত্রু। কিন্তু নির্বাচনের পরেই আসল চিত্রটা পরিষ্কার হয়েছে।’ তবে বিজেপির হাত ধরলেও আগের মতো এদিনও তিনি জানিয়ে দিয়েছেন রাজ্যে এনআরসি কখনোই লাগু হতে দেব না। ফলস্বরূপ ভোট পর্ব মেটার মাত্র তিন মাসের মধ্যেই নীতীশের এহেন সুর বদলে অন্য গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Advt

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...